YouTube: কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন এই জনপ্রিয় ইউটিউবার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইউটিউবের জনপ্রিয় মুখ মালবিকা সিতলানি বুধবার জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। সোস্যালমিডিয়ায় নিজেই একথা শেয়ার করলেন তিনি। কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে মালবিকার। অন্তঃসত্ত্বাকালীন সময়টা একা হাতেই সামলেছেন তিনি।

আরও পড়ুন: Laptop: এবার থেকে ল্যাপটপ খারাপ হলে নিজে নিজেই সারিয়ে নিন, জেনে নিন সহজ টিপসগুলি

নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাতর সঙ্গে একটি পোস্ট শেয়ার করে মালবিকা লেখেন, “সে এসে গেছে, ১০.৫.২৩”। ইউটিউবারের প্রাক্তন স্বামীর হাতও রয়েছে এই ছবিতে। গত ফেব্রুয়ারি মাসে নিজের বেবি শাওয়ারের অনুষ্ঠানের এলাহী আয়োজন করেছিলেন মালবিকা। অনুরাগীদের সঙ্গে সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি।

কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন মালবিকা

দীর্ঘদিন ধরেই ইউটিউবের সঙ্গে যুক্ত মালবিকা। তাঁর ভিডিও নেটিজেনদের বেশ পছন্দের। টানা দশ বছরের প্রেমের পর ২০২০ সালের ১৭ মার্চ অখিল আর্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালবিকা। কিন্তু তিন বছরের মাথায় সম্পর্কে ইতি টানেন দুজন। বিবাহবিচ্ছেদের ঘোষণার সময়েই অন্তঃসত্ত্বা ছিলেন এই মহিলা ইউটিউবার।

কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন মালবিকা

মালবিকা জানিয়েছিলেন, ‘তিনি এবং অখিল নিজেদের পথ আলাদা করে নিয়েছেন। বিগত কয়েকমাস অনেক কঠিন ছিল। দুজনে কোপ্যারেন্টিং করবেন।’ তবে তাঁদের সন্তান দূরত্ব দূর করে দুজনকে এক করবে বলেও আশা দেখিয়েছিলেন মালবিকা

কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন মালবিকা

কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন মালবিকা
কয়েকমাস আগেই বিবাহবিচ্ছেদ, কন্যা সন্তানের জন্ম দিলেন মালবিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর