নজরবন্দি ব্যুরোঃ ল্যাপটপে একটু কিছু সমস্যা দেখা দিলেই ছুটতে হয় সার্ভিস সেন্টারে! অথবা অনেক সময় নতুন ল্যাপটপ কিনলেও তা কাজ করে না ঠিক করে! আবার নিয়মিত ল্যাপটপ না চালালেও তা পরে ঠিকমত কাজ করে না। তখন তা বাইরে সারাতে গেলে ভাবতে হয় পকেটের কথা। তবে এবার আরও ছুটতে হবে না কোথাও। নিজেই সারিয়ে নিন ল্যাপটপ।
আরও পড়ুনঃ VIVO: স্মার্টফোনের জগতে নতুন চমক দিল VIVO! দুর্দান্ত ফির্চাস দিয়ে অন্য সবার ঘুম ছুটাল


ল্যাপটপ রিবুট করুন। অনেক সময় ল্যাপটপ ঠিকমত কাজ না করলে রিবুট করতে হয়। ল্যাপটপের যেকোনো সমস্যা হলে অথবা কি বোর্ড কাজ না করলে ল্যাপটপ রিবুট করে নিন দেখবেন ল্যাপটপ রিবুট করার পর আর কোন সমস্যা দেখা দেবে না। কারণ অনেক সময় বড় কোন সমস্যা না হলেও মনে হয় বড় সমস্যা।

ল্যাপটপের থেকে বেশী সমস্যা দেখা যায় কি বোর্ডে। যখন দেখবেন আপনার কিবোর্ডটি খুব আসতে কাজ করছে তখন আপনি একটি কাজ করতে পারেন। আপনি কিবোর্ড এর অপশন এ গিয়ে তার সেটিংস পরিবর্তন করে দিন।


এবার থেকে ল্যাপটপ খারাপ হলে নিজে নিজেই সারিয়ে নিন, জেনে নিন পদ্ধতি
কিন্তু কীভাবে করবেন কি বোর্ডের সেটিংসের পরিবর্তন? প্রথমে স্টার্ট মেনুতে যান। এরপর সেখানে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করুন। এর পর সেই সার্চ বারে গিয়ে টাইপ করুন কন্ট্রোল প্যানেল। এরপর কীবোর্ড সেটিংসে গিয়ে তার সেটিংস পরিবর্তন করুন।







