PM Addresses Matua Society: ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ঘোষণা শান্তনু ঠাকুরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৯ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে পূণ্যস্নান দিয়েই শুরু হবে বারোনি মেলা। সেই মেলায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রবিবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তবে কি রাজ্য বিজেপিকেই বিশেষ বার্তা দিতে এই আয়োজন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ Rampurhat Incident: রামপুরহাট ঘটনার প্রতিবাদে সুর চড়াচ্ছে বিজেপি, রাজপথে নামছে গেরুয়া শিবির

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। পিএমও দফতর থেকে এও জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ২৯ তারিখ বিকাল সাড়ে চারটে নাগাদ মতুয়া ধর্মমেলাকে সম্বোধিত করবেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাতে মানুষ আসতে পারেন তাই প্রধানমন্ত্রী,রেলমন্ত্রী সুবিধা করে দিয়েছেন। এটা মাতুয়া সমাজকে ও ঠাকুরের জন্মদিনে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে। আগে তা কখনই করা হয়নি। এটা আমাদের কাছে বড় পাওয়া।

PM Addresses Matua Society: ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ঘোষণা শান্তনু ঠাকুরের
PM Addresses Matua Society: ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ঘোষণা শান্তনু ঠাকুরের

তিনি আরও বলেন, মতুয়া ধর্মমেলা তথা বারুনী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসেন ৷ তাঁদের সুবিধার্থে এই প্রথম দেশের বিভিন্ন রাজ্য থেকে ১৫ টি বিশেষ ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন ঠাকুরনগরে আসবে৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আন্দামানে থাকা মতুয়া ভক্তদের জন্য বিশেষ জাহাজের ব্যবস্থা করা হয়েছে ৷ যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আন্দামানে থাকা মতুয়া ভক্তরা জাহাজে করে খিদিরপুরে আসবেন ৷ সেখান থেকে ঠাকুরবাড়ি আসবেন৷

উল্লকেহ্য, ২০১৯ সালে মতুয়াদের ভোটে হাওয়া লাগিয়ে একাধিক আসন পেয়েছিল বিজেপি। সামনে ছিল নাগরিকত্বের প্রতিশ্রুতি। সংসদে সেই বিল পাশ হলেও তা এখনও অবধি কার্যকর করা হয়নি। এমত অবস্থায় বাংলায় মতুয়া ভোট ধরে রাখতে লাগাতার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বিজেপি।  অনেকেই মনে করছেন ২০২৪ সালের পরিকল্পনা নিয়েই এই কর্মসূচী স্থাইর করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ২৪ এর পরিকল্পনা 

ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ২৪ এর পরিকল্পনা 
ঠাকুরনগরের মেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, ২৪ এর পরিকল্পনা

স্বাভাবিকভাবেই প্রতি বছর শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের তরফে আলাদা আলাদা ভাবে বারোনী মেলার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবার রাজনীতিকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে মেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠাকুরবাড়ির তরফে। তবে কি এর পিছনে রাজনৈতিক বদলের আভাস রয়েছে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত