নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের রামপুরহাট ঘটনার প্রতিবাদে সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার কলকাতার রাজপথে মিছিলের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। সোমবার ওয়েলিংটন থেকে রাণী রাসমণি অ্যাভিনিউ অবধি মিছিলের কথা রয়েছে বিজেপির। মিছিলে উপস্থিত থাকার জন্য সমস্ত বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে কলকাতার আশেপাশে সমস্ত নেতা কর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ Rmpurhat Incident: তৃণমূল নেতা আনারুলের বয়ান নেবে সিবিআই, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ


উল্লকেহ্য, বগটুই ঘটনায় আঁচ জাতীয় রাজনীতিতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। রাজ্যে আইনশৃখলার ইস্যুতে এবার রাষ্ট্রপতি শাসনের দাবী তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা এবং রাজ্যসভায় নিয়মিত সরব হচ্ছেন বিজেপি সাংসদরা। একই কর্মসূচী চলছে বিধানসভাতেও। বিধানসভায় আলোচনা চেয়ে নিয়মিত বয়কট এবং বিক্ষোভ বিজেপি বিধায়কদের।

এর আগে বগটুইগ্রামের উপস্থিত হন বিজেপি বিধায়করা। সেখান থেকে রাজ্য সরকারে বিরুদ্ধে সুর চড়ান বিরধ দলনেতা শুভন্দু অধিকারী। বগটুই গ্রামে উপস্থিত হন বিজেপির ৫ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন আইপিএস তথা সাংসদ রামমূর্তি এবং বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থতি বোঝার চেষ্টা করেন তাঁরা।


এরপরেই একটানা রামপুরহাট এসডি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী জারি রেখেছে বিজেপি। আগামী দিনের আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। এই ইস্যুকে কোনও মতেই হাতছাড়া করতে নারাজ রাজ্য বিজেপির নেতারা।
রামপুরহাট ঘটনার প্রতিবাদে সুর চড়াচ্ছে বিজেপি, বাগটুই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ

ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। একই সঙ্গে ঘটনায় বয়ান রেকর্ড করা হবে গ্রামবাসীদের। গ্রামবাসীদের ডেকে দোষীদের শনাক্তকরণের চেষ্টা করা হবে। সিবিআই সূত্রে খবর, গ্রামবাসীদের ফুটেজ দেখিয়ে শনাক্তকরণ করা হবে। বাণি শেখ এবং ফটিক শেখের বাড়িতে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে সিবিআই। বয়ান রেকড়্রড করা হবে তৃণমূল নেতা আনারুল সেখের।







