Narendra Modi: সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা হয়। সেই ঘটনার ২২ বছর পূর্তির দিনেই সংসদের ভিতরে ফের এক উদ্বেগজনক ঘটনা ঘটে। অধিবেশন চলাকালীন কক্ষে বোমা ছোঁরা হয়। এই হামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এনিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on attack in perliament)। কী বললেন তিনি?

Narendra Modi: সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: সোনার দামে স্বস্তি কলকাতায়, একলাফে দাম কমলো ১৪৫০ টাকা

নরেন্দ্র মোদী (Narendra Modi) গত বুধবারের সংসদ হামলার ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘উদ্বেগজনক’ বলেছেন। তিনি জানান, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) যথেষ্ট গুরুত্ব সহকারে এই ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। প্রধানমন্ত্রীর কথায়, এনিয়ে রাজনীতি করা উচিত নয়। অবিলম্বে সরকার এই ষড়যন্ত্রের মূলে পৌঁছাবে। এই ঘটনার বিষয়ে তর্ক করা বা প্রতিবাদ জানানোর বদলে, ঘটনার গভীরে যাওয়া প্রয়োজনীয় বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লা সংসদের হামলা নিয়ে সাংসদদের চিঠি দিয়েছেন। চিঠিতে স্পিকার জানিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি শীঘ্রই রিপোর্ট পেশ করবে এবং সেই রিপোর্ট সাংসদদের পাঠিয়ে দেওয়া হবে।

Narendra Modi: সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

গত বৃহস্পতিবার সংসদের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিনভর একাধিক বৈঠক করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন। ওই বৈঠকেই সংসদে গ্যাস হানা নিয়ে সতর্ক করেছেন মোদী। সকলকে এই ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, ষড়যন্ত্রের গভীরে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Narendra Modi: সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী
Narendra Modi: সংসদ হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি সংসদের ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর সঙ্গে সংসদের গ্যাস হানার (Attack in Parliament) ঘটনাটিকে জুড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এনিয়ে স্পিকার চিঠিতে উল্লেখ করেছেন, ‘১৩ ডিসেম্বরের ঘটনার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাটি জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক। অধিবেশন কক্ষে সাংসদদের অশালীন ব্যবহারের প্রশংসা করে না দেশবাসী। সংসদের শৃঙ্খলা ও সম্মান রক্ষা করতেই ১৪ জন সাংসদদের সাসপেন্ড করা হয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত