মোদির সাথে একই পোস্টারে আব্বাসের ছবি, ব্যাপক বোমাবাজিতে কাঁপছে আমডাঙা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির সাথে একই পোস্টারে আব্বাসের ছবি, ঘটনাস্থল আমডাঙা। পোস্টারে লেখা রয়েছে, “জোটকে ভোট মানে বিজেপি কে সাপোর্ট করা! বাম-কংগ্রেস এবং আইএসএফ জোট আসলে পশ্চিমবঙ্গে বিজেপির সহযোগী হয়ে কাজ করছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তারা প্রার্থী দিয়েছে বিজেপি বিরোধী ভোট কে ভাগ করার উদ্দেশ্যে। যাতে বেজি পশ্চিমবঙ্গে বেশি বেশি আসনে জিততে পারে।”

আরো পড়ুনঃ কেন্দ্র ভ্যাকসিন পাবে ১৫০ টাকায়, রাজ্যকে কিনতে হবে ৪০০ দিয়ে! খোলা বাজারে?

এরপরেই পোস্টারটিতে লেখা হয়েছে, “বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনার প্রতিটি মূল্যবান ভোট জোড়া ফুলে দিন। এবং তৃণমূল প্রার্থীদের জয়ী করুন।” মঙ্গলবার সকালে আমডাঙা বিধানসভার সাধনপুর পঞ্চায়েতের কুচিয়াপাড়া এলাকায় ওই পোস্টার চোখে পড়ে। আইএসএফ সমর্থকদের অভিযোগ, ওই পোস্টার দিয়েছে তৃণমূল।

মোদির সাথে একই পোস্টারে আব্বাসের ছবি চোখে পড়ার পর তৃণমূল এবং আইএসএফ সমর্থকদের মধ্যে খণ্ড যুদ্ধ শুরু হয়। দফায় দফায় চলে বোমাবাজি। একজন আইএসএফ সমর্থকের মাঠা ফেটে যায়। তার চিকিৎসা হচ্ছে আমডাঙ্গা হাসপাাতালে। পরে বিতর্কিত পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করে আইএসএফ সমর্থকরা। আমডাঙ্গা থানা ঘেরাও করে তারা। শেষে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে যায়!

এদিকে, একই বিধানসভা কেন্দ্রের কুচিয়াপাড়া এলাকায় একটি গাছের নিচে বেশ কয়েকটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। বোমা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে আমডাঙা থানায় নিয়ে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত