নজরবন্দি ব্যুরোঃ বলিউডে পা রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী। তাঁর সঙ্গী হচ্ছেন আরেক নবাগতা, নাম আমরিন। তাঁদের নতুন ব্যাড বয় ছবিটা আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। ছেলের কেরিয়ারের এই নতুন সূচনার আগে মুখ খুললেন বাবা মিঠুন।
আরও পড়ুনঃ প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, সেরার সেরা হবে কে? কোন ছবির মাথায় উঠবে শিরোপা?



কী বললেন মহাগুরু নমশিকে নিয়ে? তিনি বলেন, ‘আশা করি আমার ছেলে এবং তার ছবি প্রযোজকের বিনিয়োগ করা অর্থ বক্স অফিসে তুলতে পারবে।’ ছবির নামের থেকেও বেশি আলোচনা ফিল্মের নায়ককে নিয়ে। নাম নমশি চক্রবর্তী।

তাঁর অভিষেক নিয়ে বলিউড সরগরম। কারন, তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্র। বলিউডে একের পর হিট ফিল্ম উপহার দেওয়া পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে মিঠুন পুত্রের। নামাসি চক্রবর্তীর বিপরীতে রয়েছেন আমরিন কুরেসি।


পর্দায় আসতে চলেছে মিঠুন পুত্রের ব্যাড বয়

ফিল্মের মিউজিকের দায়িত্বে হিমেশ রেশামিয়া। আর নতুন ফিল্ম ‘ব্যাড বয়’প্রমোশনে মুম্বইয়ে ছিল চাঁদের হাট। মিঠুন চক্রবর্তী থেকে সুনীল শেট্টি। জ্যাকি শ্রফ থেকে গুলশন গ্রোভার। কে নেই সেই সন্ধেয়। এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং ও হর্ষ।








