Filmfare: প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, সেরার সেরা হবে কে? কোন ছবির মাথায় উঠবে শিরোপা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে বলিউডের উৎসব বললেও ভুল হবে না। নিজের কাজের জন্য সকলকে ছাপিয়ে সেরার শিরোপা মাথায় উঠবে একজনেরই। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, গীতিকার, গায়ক গায়িকা সব বিভাগেই রয়েছে এই পুরষ্কার। প্রকাশিত হল ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট। দেখে নিন একনজরে-

Best Actor হিসেবে মনোনয়ন পেয়েছেন অমিতাভ বচ্চন (উঁচাই), অজয় দেবগণ (দৃশ্যম ২), অনুপম খের (দ্য কাশ্মির ফাইলস), হৃত্বিক রোশন (বিক্রম ভেদা), কার্ত্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২), রাজকুমার রাও (বাধাই দো)।

প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা
প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা

Best Actress বিভাগে মনোনীত হয়েছেন আলিয়া ভট্ট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি), ভূমি পেডনেকার (বাধাই দো), জাহ্নবী কাপুর (মিলি), করিনা কাপুর খান (লাল সিং চাড্ডা), তাবু (ভুল ভুলাইয়া ২)।

প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা

 

প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা

সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন আনিজ আজমি (ভুল ভুলাইয়া ২), অয়ন মুখোপাধ্যায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান), হর্ষবর্ধন কুলকারনি (বাধাই দো), সুরাজ আর বারজাতিয়া (উঁচাই), বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস)।

বলিউডে সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিতে লড়াই চলবে এই ছবিগুলির মধ্যে- বাধাই দো, ভুল ভুলাইয়া ২, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, দ্য কাশ্মীর ফাইলস, উঁচাই।

একনজরে দেখে নিন অন্যান্য বিভাগে মনোনয়ন তালিকা-

Best Actor In A Supporting Role (Male)

অনিল কাপুর (জুগ জুগ জিও), অনুপম খের (উঁচাই), দর্শন কুমার (দ্য কাশ্মীর ফাইলস), গুলশান দেভিয়া (বাধাই দো), জয়দীপ আহলাবাত (অ্যান অ্যাকশন হিরো), মনীশ পল (জুগ জুগ জিও)।

প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা
প্রকাশিত ফিল্মফেয়ারের নমিনেশন তালিকা, দেখে নিন তালিকা

Best Actor In A Supporting Role (Female)

মৌনী রয় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)
নিতু কাপুর (জুগ জুগ জিও)
শিবা চাড্ডা (বাধাই দো)
শিবা চাড্ডা (ডক্টর জি)
শেফালি শাহ (ডক্টর জি)
সিমরণ (রকেটরি: দ্য নাম্বি এফেক্ট)।

এগুলি ছাড়াও রয়েছে সেরা মিউজিক অ্যালবাম, সেরা লিরিক্স, সেরা প্লে ব্যাক সিঙ্গার- পুরুষ, মহিলা সহ একাধিক বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর