Nabanna: আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, গরম থেকে বাঁচতে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দাবদাহে পুড়ছে বাংলা। চৈত্রের শুরু থেকেই নাজেহাল বঙ্গবাসী। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভবনা নেই বরং আগামী চার পাঁচ দিন তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গরমের হাত থেকে বাঁচতে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জানিয়ে দিল নবান্ন। বুধবার রাজ্যের জনস্বাস্থ্য বিভাগের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

কি কি করণীয়-

নির্দেশিকায় বলা হয়েছে, দিনের বেলায় রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করতে হবে। যারা বাইরে কাজ করেন দুপুরের মধ্যেই তাদের শেষ করে নেওয়া প্রয়োজন। যারা রোদে কাজ করে তাঁদের একটি নির্দিষ্ট সময় অন্তর ছায়ায় বিশ্রাম করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোদে বেরিয়ে কারও মাথা ঘুরলে কিংবা বমি পেলে ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে শরীরে জলের ঘাটতি না দেখা দেয়। ওরাল রিহাইড্রেশন সল্ট মিশ্রিত তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গরমে হালকা রঙয়ের সুতির পোশাক, সানগ্লাস, এবং বিশেষ দস্তানা পরার পরামর্শ দেওয়া হয়েছে।

0fb710e66d59c542e4f17aa5a251611a
আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, কি করবেন, কি করবেন না, জানাল নবান্ন

আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, কি করবেন, কি করবেন না, জানাল নবান্ন

nationalherald%2F2019 06%2Ff767c631 b371 4ebf 8830 30826fb53e2b%2FHeat wave
আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, কি করবেন, কি করবেন না, জানাল নবান্ন

কি কি করবেন না-

গরমে যাতে কারও বদহজম বা এই জাতীয় সমস্যা না হয় তার জন্য চা কিংবা এই ধরনের পানীয় যত সম্ভব এড়িয়ে যেতে হবে। শরীরকে সুস্থ রাখতে মদ্যপান করা যাবে না। মরশুমি ফল, শরবত, লস্যি, নুন চিনি মেশানো জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

howrah west bengal india july th nabanna building houses state secretariat office respected chief minister smt mamata 125945147
আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, কি করবেন, কি করবেন না, জানাল নবান্ন

গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর গায়ের পোশাক হালকা করে মাটিতে শুয়ে দিতে হবে। জ্ঞান হারালে তাঁকে দ্রুত হাসপাতালে কিংবা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া জরুরী।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত