সরষের তেলে কোনও ভেজাল নয় , নির্দেশ FSSAI এর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সরষের তেলে কোনও ভেজাল নয় , বাঙালিদের জন্য সুখবর। রসে বসে বাঙালিরা আবার ফিরে পাবেন সর্ষের তেলের সেই ঝাঁঝ ও সুগন্ধ । সয়া ওয়েল এর বদলে খাদ্যতালিকায় এবার থেকে যোগ করতেই পারেন সর্ষের তেল। কারণ এবার থেকে সরষের তেলে অন্য কোনও রকমের ভোজ্য তেল মেশানো যাবে না। এই নির্দেশিকা জারি করল খোদ ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ তথা এফএসএসএআই (FSSAI)। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম লাঘু হতে চলেছে।

আরও পড়ুনঃ যৌন হেনস্থার অভিযোগ অনুরাগের বিরুদ্ধে,এবার মুখ খুললেন ঋতুপর্ণা।

করোনার বাজারে সর্ষের তেলের দাম অনেকটাই বেড়েছে। ফলে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীরা অন্য ভোজ্য তেল মিশিয়ে সরষের তেল বিক্রি করতেই পারেন । তাই সরকার এফএসএসএআই-কে বিষয়টি দেখতে বলে। বর্তমানে সমস্ত সংস্থাকেই অনুমতি ২০ শতাংশ পর্যন্ত ভোজ্য তেল সর্ষের তেলের সঙ্গে মেশানোর অনুমতি দেওয়া হয় । কিন্তু অক্টোবর থেকে চালু হবে নতুন নিয়ম ।

নয়া এই নিয়মে সরষের তেলে আর কিছুই মেশানো যাবে না। জানা গেছে , বাজারে ভেজাল তেলের বিক্রি বন্ধ করতেই এফএসএসএআই ৫০টিরও বেশি নমুনা সংগ্রহ করে । নমুনা সংগ্রহ করা হয়, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই ও বেঙ্গালুরুর মতো মেট্রো শহর থেকে। বাকি সব শহর ও জেলা থেকেও ছয় থেকে আটটি করে নমুনা সংগ্রহ করা হয়েছিল।, বাজারে উপলব্ধ সর্ষের তেলের গুণগত মান খতিয়ে দেখতে গোটা দেশে সর্ষের তেলের মোট ৪,৫০০টি নমুনা সংগ্রহ করে এফএসএসএআই।

সরষের তেলে কোনও ভেজাল নয় , কেবল সুপার মার্কেটেই নয়, মুদির দোকানগুলি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। ব্র্যান্ডেড ও সাধারণ, উভয় ধরনের সরষের তেলের নমুনা সংগ্রহ করে এফএসএসএআই। সমস্ত নমুনা খতিয়ে দেখার পর এই নতুন নির্দেশিকা জারি করেছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন