নজরবন্দি ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, যৌন হেনস্থার বিরুদ্ধে ‘মিটু’ নামক প্রতিবাদের ঝড় গোটা দুনিয়ার মত আছড়ে পরে বলিউড এও। একের পর এক বড় নাম আসে এই ব্যাপারে। সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে পরিচালক অনুরাগ .অভিনেত্রী পায়েল ঘোষ। তাই নিয়ে গোটা সিনে দুনিয়া সরগরম।অনুরাগের সমর্থনেও আবার মুখ খুলেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। সেই তালিকায় এবার যুক্ত হল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম ।
আরও পড়ুনঃ ছেলেরা কী ধোঁয়া তুলসিপাতা, NCB এর তদন্তে মুখ খুললেন মিমি।
অনুরাগের হয়ে এবার সরব হলেন অভিনেত্রী। ঋতুপর্ণার আগামী হিন্দি ছবি ‘বাঁনসুরি’ তে অনুরাগ কাশ্যপ তাঁর সহ অভিনেতা। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের বক্তব্য পেশ করেছেন তিনি।পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে ঋতুপর্ণা বলেন, “অনুরাগের সঙ্গে আমার মুম্বইতে আলাপ হয়। তারপর কান চলচ্চিত্র উৎসবে। জলপাইগুড়িতেও আমরা আউটডোর শুটিং করেছি।
আমার মনে হয়েছে ও খুব ভাল একজন মানুষ। ও সত্যিই ভদ্র। আমরা নানা ধরনের ফিল্ম নিয়ে আলোচনা করতাম। ওর মেয়ের ব্যাপারে অনেক কথা বলত . অভিনেত্রী আরও বলেন, “অনুরাগ মাছের নানা পদ খুব ভালবাসে। তাই আমরা বিভিন্ন ধরনের মাছের পদ ট্রাই করতাম। আমার কখনো ওকে খারাপ লাগেনি .প্রসঙ্গত, অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নিজের আইনজীবীর সঙ্গে থানায় গিয়ে পরিচালকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের করেন তিনি।
যৌন হেনস্থার অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, অভিনেত্রীর আইনজীবী নীতিন সতপুতে জানান, ২০১৪ তে পায়েলকে যৌন হেনস্থা করা হয় এবং নিজের বাড়িতে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন পরিচালক। তিনি আরও জানান, পায়েল তখনি অভিযোগ দায়ের করতেন। কিন্তু তাঁকে হুমকি দেওয়া হয়েছিল, অভিযোগ দায়ের করলে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। অভিনেত্রীর আইনজীবী আগেই জানিয়েছিলেন, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।ঋতুপর্ণার আগে অনুরাগের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজ ও দ্বিতীয় স্ত্রী কালকি কোয়েচলিন। পরিচালক রাম গোপাল ভার্মা, অভিনেত্রী তাপসী পান্নুও সরব হয়েছেন অনুরাগ কাশ্যপের সমর্থনে।









