ছেলেরা কী ধোঁয়া তুলসিপাতা, NCB এর তদন্তে মুখ খুললেন মিমি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছেলেরা কী ধোঁয়া তুলসিপাতা, NCB এর তদন্তে মুখ খুললেন মিমি। “হ্যাঁ পুরুষতন্ত্র, বলিউডে মহিলারা হ্যাশ, মাদক আর যা সমস্ত কিছু রয়েছে, তা নেন। আর বলিউডের পুরুষরা রান্নাবান্না, ঘর পরিষ্কার করেন আর ছলছল চোখে করজোড়ে অর্ধাঙ্গিনীদের জন্য প্রার্থনা করেন ‘ভগবান ওঁকে রক্ষা কোরো”। বৃহস্পতিবার টুইট করে এভাবেই পিতৃতন্তের ওপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

আরও পড়ুনঃ ফের একবার পিছিয়ে গেল অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ।

সেইসঙ্গে একটি বহুল প্রচলিত সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে আজ তিনি বলেন, “ কোনও মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়। সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাঁকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?”। এই প্রথম NCB এর তদন্তের সমালোচনা করেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে মিমি বলেন, “আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে।

ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!” তৃণ্মুল সাংসদ মিমি জানান , করোনা ভ্যাকসিন, কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদক যোগের প্রসঙ্গ এনে কেন্দ্রের সরকার মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে । উল্লেখ্য,সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারির পর এখনও পর্যন্ত বলিউডের চার নারীর বিরুদ্ধেই সমন জারি করেছে নারকোটিক্স কন্ট্রোল বুরো।

বৃহস্পতিবার সুশান্ত মামলায় মাদক যোগের তদন্তে শ্রুতি মোদি এবং ফ্যাশন ডিজাইনার সিমোন খামবাটার বয়ান রেকর্ড করা হয়েছে। গোয়ায় শুটিং করছিলেন দীপিকা পাড়ুকোন । তলব পেয়ে চার্টার্ড বিমানে করে মুম্বই এসে পৌঁছান দীপিকা। নিজের আইনজীবীদের সঙ্গে নিয়মিত এ বিষয়ে আলোচনা চালাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্বামী রণবীর সিংও। শনিবার NCB অফিসে যাবেন দীপিকা। সঙ্গে থাকবেন রণবীরও।

ছেলেরা কী ধোঁয়া তুলসিপাতা, NCB এর তদন্তে মুখ খুললেন মিমি। এদিকে, মা অমৃতা সিংয়ের সঙ্গে মুম্বই পৌঁছেছেন সারা আলি খানও । শোনা গিয়েছে, সারা এবং শ্রদ্ধা কাপুরও শনিবারই NCB আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যাবেন রকুলপ্রীত সিং এবং দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন