নজরবন্দি ব্যুরোঃ প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে বিস্ফোরক মুর্শিদাবাদের এই বিধায়ক । মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এবার তোপ দাগলেন। গতকাল মুর্শিদাবাদের বহরমপুরের কাঁটাবাগানে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন বিধায়ক নিয়ামত শেখ। সেখানেই পিকে ও জেলা সভাপতির বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগড়ে দেন তিনি।
আরও পড়ুনঃঅভিনেত্রী মধুমিতা সরকার কি এবার বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন? জানুন বিস্তারিত


এদিন তিনি বলেন, “এত বড় বড় রাজনৈতিক বীর থাকতে, আজকে পিকের কাছে আমাদের রাজনীতি শিখতে হবে? পিকে কী রাজনৈতিক নেতা? তৃণমূল কংগ্রেসের কোন দায়িত্বে রয়েছেন? তিনি কি রাজ্যের কোনও নেতা? পিকে নেতৃত্ব দিচ্ছে, আমি মেনে নিলাম। কিন্তু দলের কোন নেতা কোন পর্যায়ে আছেন? আজকে আমাদেরকে ব্যবহার করছে। কোথা থেকে এই সিস্টেম আসল? পিকে-কে কারা ব্যবহার করছে, আমি জানি না।” তিনি আরও বলেন, “আগে কোনও সমস্যা হলে সমাধানের পথ খুঁজে দিত জেলা নেতৃত্ব। কিন্তু বর্তমানে যিনি জেলার সভাপতি হয়েছেন, তাঁকে দিয়ে দলের কোনও কাজ করানো যায় না। কেন করতে পারছেন না, তা আমার জানা নেই।”
এদিন এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলা সভাপতি। বিধায়কের মন্তব্য খানিকটা বিব্রত বোধ করতেও দেখা যায় তাঁকে। যদিও পরে এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, “নিয়ামত শেখের বয়স হয়েছে। তাই তিনি এধরনের কথা বলেছেন। তিনি ডিজিটাল রাজনীতি বোঝেন না। পিকে-কে আমাদের দরকার।” প্রসঙ্গত উল্লেখ্য,সামনেই বিধানসভা নির্বাচন। বাংলায় পাখির চোখ বিজেপির। সেখানে প্রশান্ত কিশোরকে সামনে রেখে পায়ের তোলার মাটি আরও শক্ত করছে শাসকদল তৃণমূল।
প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে বিস্ফোরক মুর্শিদাবাদের এই বিধায়ক ।কিন্তু গত কয়েকমাসে একাধিক তৃণমূল বিধায়ক বিদ্রোহ করেছে।শুভেন্দু অধিকারী, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মিহির গোস্বামী, শীলভদ্র দত্তের মতো একাধিক বিধায়ককে দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে।









