নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী মধুমিতা সরকার কি এবার বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন? জানুন বিস্তারিত । বেশ কয়েক মাস ধরে অভিনেত্রী মধুমিতা সরকার সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ।সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রতিদিনই একাধিক ‘আবেদনময়ী’ ছবি পোস্ট করেন অভিনেত্রী।অভিনেত্রীর এইসব ছবিতেই দুই বাংলার তরুণরা বুঁদ হয়ে পড়েন। অভিনেত্রী মধুমিতা সরকারের সোশ্যাল মিডিয়ার ছবি মানেই ভুরি-ভুরি রিয়্যাকশন,কমেন্ট এবং শেয়ার।
আরও পড়ুনঃবিশ্ব চলচ্চিত্রের অঙ্গহানি, স্রেফ বাঙালির শোকদিবস না: বলিউড ফারাক বুঝুক
তার ভক্তদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশের। বিশেষ করে তরুণরাই এ নায়িকার বেশ বড় ফ্যান। অভিনেত্রী এরইমধ্যে বাংলাদেশি তরুণদের জন্য সুখবর দিলেন। তিনি নাকি বাংলাদেশের ছেলেকে বিয়ে করতে চান! যদিও অভিনেত্রী মধুমিতা সরকার বিষয়টি নিচকই মজা করে বলেছেন। তবে এ কথা একেবারেই ফেলে দেয়ার মতো না।২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। এরপর বেশ কিছুদিন পর তাদের বিচ্ছেদ হয়।
অভিনেত্রী মধুমিতা সরকার জানিয়েছেন,’সৌরভ খুব ভাল মানুষ। তবে দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি পুরোটাই আলাদা বলেই হাজারো সমস্যা হচ্ছিল।আর সবচাইতে বড় কথা হল নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা হয়ে গেছি সেটাই সবথেকে বড় বিষয়।’ বাংলাদেশে আপনার অনেক ফলোয়ার; যদি নতুন সম্পর্ক গড়ার ইচ্ছে হয় তাহলে সাড়া দেবেন? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন,’মনের মানুষ পেলে সম্পর্ক তো গড়াই যায়। তবে দুজনের দৃষ্টিভঙ্গি এক হওয়া চাই।’
অভিনেত্রী মধুমিতা সরকার কি এবার বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন? জানুন বিস্তারিত ।প্রসঙ্গত উল্লেখ্য,অভিনেত্রী মধুমিতা সরকার ২০১৬ সালে আগস্টে বাংলাদেশের একটি টেলিছবিতে কাজ করেছেন। ভারতের মানালিতে এর কাজ হয়েছে; নাম ‘মেঘবালিকা’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন।



