মুর্শিদাবাদে ‘বাংলা আবাস যোজনা’য়’ দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড সরকারি কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : মুর্শিদাবাদে ‘বাংলা আবাস যোজনা’য়’ দুর্নীতির অভিযোগ, বাংলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছিলেন,বিডিও। আর সেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল এক সরকারি কর্মীকে। কাজে যোগদানের পরই এহেন পদক্ষেপে খুশি সামশেরগঞ্জবাসী। সূত্রে খবর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ‘বাংলা আবাস জোজনা’ থেকে শুরু করে রুপশ্রী-সহ আরও নানা প্রকল্পে তদন্ত করতেন সুজন কুমার দাস নামে এক সরকারি কর্মী।

আরও পড়ুনঃ সংখ্যালঘু তোষন, তপশিলিদের বঞ্চনা! আন্দোলনে নামছেন শিক্ষক, শিক্ষাকর্মীরা!

আর সেইটার সুযোগ নিয়েই উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন সুজন। আর এই অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামেন, সামশেরগঞ্জের নবনিযুক্ত বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা। তিনি সেইখানে গিয়ে সরাসরা এবিষয়ে গ্রাহকদের কথা শোনেন এবং তা শোনার পরই সুজনবাবুকে সাসপেন্ড করেন তিনি।

এবিষয়ে বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন,”বাংলা আবাস যোজনায় দুর্নীতি ও টাকা নেওয়ার খবর মিলতেই আমরা তদন্ত শুরু করি। আমি নিজেই তদন্তে যাই। এক ফ্যাসিলেটরকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনও ধরনের দুর্নীতি আমরা বরদাস্ত করব না।”

মুর্শিদাবাদে ‘বাংলা আবাস যোজনা’য়’ দুর্নীতির অভিযোগ, যদিও সুজনকুমার দাসের দাবি, অভিযোগ ভিত্তিহীন। তাঁর কথায়, “আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের নাম করে গ্রাম পঞ্চায়েত সদস্যরা টাকা নিলেও পরিকল্পনা করে আমাকে ফাঁসানো হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত