বিদর্ভকে বড় ব্যবধানে হারিয়ে মোট ৪২ বার রঞ্জি ট্রফি জিতল মুম্বাই

Ranji Trophy: পালটা ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিদর্ভ। তারা নিজেদের প্রথম ইনিংসে ১০৫ রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে ২৩ ও যশ রাঠোর ২৭ রান করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকরের ব্যাটে ভর করে বিদর্ভ শেষ ইনিংসে চোয়ালচাপা লড়াই চালায় বটে, তবে মুম্বইয়ের গড়ে তোলা রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে। রঞ্জি ফাইনালে বিদর্ভকে বড় ব্যবধানে পরাজিত করে ফের চ্যাম্পিয়ন হয় মুম্বই। এই নিয়ে মোট ৪২ বার রঞ্জি ট্রফির খেতাব ঘরে তোলে তারা।

আরও পড়ুন:বিপক্ষের ডেরায় জিতেছে তাঁর দল, ম্যাচ শেষে কী বললেন হাবাস

ajinka

ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারালেন অজিঙ্ক রাহানেরা। প্রথম ইনিংসে ২২৪ রান করে মুম্বই। টপ অর্ডারে পৃথ্বী শ ৪৬ রান করলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। দলকে টানেন শার্দূল ঠাকুর। ৬৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। সেই ইনিংসই মুম্বইয়ের রান ২০০ পার করে।

mumbai1

পালটা ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিদর্ভ। তারা নিজেদের প্রথম ইনিংসে ১০৫ রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে ২৩ ও যশ রাঠোর ২৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানেরা সংগ্রহ করেন ৪১৮ রান। মুশির খান ১৩৬, শ্রেয়স আইয়ার ৯৫, অজিঙ্কা রাহানে ৭৩ ও শামস মুলানি ৫০ রান করেন।

বিদর্ভকে বড় ব্যবধানে হারিয়ে মোট ৪২ বার রঞ্জি ট্রফি জিতল মুম্বাই 

ronji

১১ রানে আউট হন পৃথ্বী শ। হর্ষ দুবে ৫টি ও যশ ঠাকুর ৩টি উইকেট দখল করেন। হাল ছাড়েনি বিদর্ভ। লড়াই করে তারা। বিদর্ভের আশা বাড়ান করুণ নায়ার, অধিনায়ক অক্ষয় ওয়াদকর ও হর্ষ দুবে। কিন্তু বিদর্ভ তাদের শেষ ইনিংসে অল-আউট হয় ৩৬৮ রানে। ১৬৯ রানের বড় ব্যবধানে বিদর্ভকে হারিয়ে এবারের রঞ্জি ট্রফির খেতাব জেতে মুম্বই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত