পালঘর কাণ্ডে, সাংবাদিক অর্ণব গোস্বামীকে ফের নোটিশ ধরাল মুম্বাই পুলিশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিউজ চ্যানেল ‘রিপাবলিক ভারত’ আবার ও একবার সংবাদমাধ্যম শিরোনামে। কিছুদিন আগে সংবাদ চ্যানেল রিপাবলিক ভারত সহ একাধিক চ্যানেলে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমির,সালমান, ও শাহরুখ সহ একাধিক প্রযোজনা সংস্থা। এবার মুম্বাই পুলিশ আরও একবার রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে ফের একবার নোটিশ পাঠাল।

আরও পড়ুনঃ অবশেষে বন্দীদশা থেকে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

- Advertisement -

পালঘর মামলায় সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অর্ণব গোস্বামী। পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে একটি শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের নিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেছেন বলে পুলিশের অভিযোগ।কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর বা সিআরপিসি-র ১০৮ নম্বর সেকশনের আওতায় এই নোটিশ পাঠিয়েছে মুম্বই পুলিশ। সেখানে অর্ণবকে জিজ্ঞাসা করা হয়েছে একজন সাংবাদিক হিসেবে এর থেকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ তাঁর কাছ থেকে কেন আশা করা হবে না।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টের মধ্য ওরলি ডিভিশনের স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ণবকে।গত ২১ এপ্রিল তাঁর চ্যানেলে ‘পুছতা হ্যায় ভারত’ বলে একটি বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন অর্ণব গোস্বামী। সেখানে মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু ও তাঁদের ড্রাইভারের উপর হওয়া হামলা নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানেই অর্ণব বলেন, হিন্দু হওয়া বা গেরুয়া বসন পরা কি অপরাধ? তিনি আরও প্রশ্ন করেন হিন্দু না হলে কি সবাই এই ঘটনা নিয়ে চুপ থাকতে পারতেন?

এই অনুষ্ঠানের পরে অর্ণব গোস্বামীর নামে ভারতীয় দণ্ডবিধির ধারায় ‘দাঙ্গায় উস্কানি যোগানো’ ও ‘ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানো’ প্রভৃতি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া অর্ণবের এই মন্তব্যের সমালোচনা শুরু হয় ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর