হারের হ্যাটট্রিক, জয়ের খাতাই এখনও খুলতে পারল না হার্দিকের মুম্বাই

Mumbai Indians: ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করে ৯ উইকেটে ১২৫ রান। আপাত নিরীহ স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান ৷

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স, অথচ জয়ের খাতাই এখনও খুলতে পারল না। সোমবার ঘরের মাঠ ওয়াংখড়েতে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: নিরাপত্তার কারণে বদলাতে পারে ইডেনে নাইটদের ম্যাচ! বড় সিদ্ধান্তের পথে বোর্ড

mumbai2

২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করে ৯ উইকেটে ১২৫ রান। আপাত নিরীহ স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান ৷ জয়সওয়ালকে তুলে নেম কোয়েনা মাফাকা ৷ এটিই আইপিএলে তরুণ প্রোটিয়া পেসারের প্রথম উইকেট ৷

mumbai1

যদিও তারপরেই বাটলার-স্যামসন চালিয়ে খেলার চেষ্টা করলেও চাপ বাড়ান জসপ্রীত বুমরা ৷ যদিও একাধিকবার উইকেট নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও উইকেট পাননি দলের সেরা অস্ত্র ৷ তারমধ্যেই পরপর দুই ব্যাটারকে ফেরত পাঠান আকাশ মাধওয়াল ৷

হারের হ্যাটট্রিক, জয়ের খাতাই এখনও খুলতে পারল না হার্দিকের মুম্বাই

mumbai3

তারপর যদিও আর সমস্যা তৈরি করতে পারেনি ‘হার্দিক অ্যান্ড কোং’ ৷ রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহালের। দুটি উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার। পরপর ৩ ম্যাচ জিতে কেকেআর, সিএসকে পিছনে ফেলে রানরেটের নিরিখে লিগ টেবিলের এক নম্বর স্থানে উঠে এল রাজস্থান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত