লোকসভা নির্বাচনের জন্য এবারের IPL বাকি বছরের থেকে আলাদা হচ্ছে। অতীতে লোকসভা নির্বাচনের জন্য IPL-কে দেশের বাইরে নিয়ে যাওয়া হলেও এবার অবশ্য সেটা হচ্ছে না। ভারতেই আয়োজিত হচ্ছে। তবে নির্বাচনের জন্য সূচিতে বদল রয়েছে। লোকসভা নির্বাচনের তারিখের সঙ্গে IPL-এর চূড়ান্ত সূচি ঘোষণা হলেও এবার সেই সূচি ফের পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: এখনো তিনি আছেন, IPL-এ অনন্য রেকর্ড ধোনির



শোনা যাচ্ছে এবার ইডেনে একটি আইপিএল ম্যাচের দিনক্ষণ বদলাতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ নিরাপত্তা নিয়ে সংশয়ই সূচি বদলের কারণ হতে পারে। আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার কথা কলকাতা নাইট রাইডার্সের।



তবে ওই দিন রামনমবীর জন্য কলকতা পুলিশ ইডেনের আইপিএল ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। তবে সূত্রের খবর, বিসিসিআই সূচি বদলের কথা গুরুত্বসহকারে বিবেচনা করছে।
নিরাপত্তার কারণে বদলাতে পারে ইডেনে নাইটদের ম্যাচ! বড় সিদ্ধান্তের পথে বোর্ড

উল্লেখ্য, আগামী ১৪, ১৭, ২১, ২৬, ২৯ এপ্রিল রয়েছে ঘরের মাঠে ম্যাচ রয়েছে নাইটদের। প্রতিপক্ষ যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। ৩ মে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ৫ মে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১১ মে ফের প্রতিপক্ষ মুম্বই। ১৩ মে গুজরাট ও ১৯ মে রাজস্থান রয়্যালস।







