২০২৪ আইপিএল টুর্নামেন্টের ১৩ নম্বর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। বিশাখাপত্তনমে আয়োজিত এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এক নয়া ইতিহাস তৈরি করলেন। রবীন্দ্র জাদেজার বলে তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে পৃথ্বী শ’র ক্যাচ তালুবন্দি করেন।
আরও পড়ুন: ফিরে এসে আইপিএল এ প্রথম অর্ধশতরান, ম্যাচ জিতে কী বললেন পন্থ



আর সেইসঙ্গে টি-২০ ফর্ম্যাটে প্রথম কিপার হিসেবে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে ৩০০টি শিকার ধরার নজির গড়েছেন ধোনি। ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি। তাদের শুরুটা খুব ভালো হয়। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ একেবারে খুনে মেজাজে ব্যাট করেন।



রবীন্দ্র জাদেজার ওভারে আউট হয়ে যাওয়ার আগের বলে জাদেজাকে একটি ছক্কা হাঁকান পৃথ্বী। তার পরের বলেই ব্যাটের উপরের দিকের কানাতে লেগে উইকেটের পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে অনবদ্য ক্ষিপ্রতায় ক্যাচ লুফে টি-২০ কেরিয়ারে তাঁর ৩০০তম শিকারটি ধরেন ধোনি।
এখনো তিনি আছেন, IPL-এ অনন্য রেকর্ড ধোনির

টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় ধোনি ছারাও রয়েছেন দ্বিতীয় স্থানে কামরান আকমল, তৃতীয় স্থানে আছেন দীনেশ কার্ত্তিক ও চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ইংল্যান্ডের জস বাটলার।







