ফিরে এসে আইপিএল এ প্রথম অর্ধশতরান, ম্যাচ জিতে কী বললেন পন্থ

Rishabh Pant: প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। পন্থ নিজে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মরসুমের প্রথম জয়। প্রত্যাবর্তনের পর টানা দুই ম্যাচে হারের স্বাদ। ঘুরে দাঁড়াতেই হত। গ্যালারিতে ঋষভ পন্থের জন্য পোস্টার।এ বারের আইপিএলের প্রথম জয়ে ঋষভকে একা হাঁটতে হয়নি। ব্যাটিংয়ে পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার এবং তিনি নিজে পারফর্ম করেছেন। তেমনই বোলিংয়ে খলিল আহমেদ, মুকেশ কুমার।

আরও পড়ুন: ভোটের মুখে রান্নার গ্যাসের দাম কমল ৩০ টাকা, কত হল দেখে নিন?

panth1

টিম গেমে জয়। দেড় বছর পর দেখা মিলল সেই শটের। যে শট পরিচিতি দিয়েছিল এক তরুণ ব্যাটারকে। কপিবুক ক্রিকেট না খেলেও ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল যে শট। জীবন যুদ্ধে জয়ী হয়ে মাঠে ফিরে সেই শটই আবার উপহার দিলেন ঋষভ পন্থ

মুস্তাফিজুর রহমানের বল এক হাতে শট মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। পন্থের এক হাতে ছক্কা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। ছক্কা মারা নিয়ে খুশি পন্থ নিজেও। ম্যাচের শেষে বললেন, “দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব।

panth2

সেভাবে ক্রিকেট খেলিনি, কিন্তু বিশ্বাস ছিল আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব।” ৩২ বলে পন্থের ৫১ রান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। পন্থ নিজে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

ফিরে এসে আইপিএল এ প্রথম অর্ধশতরান, ম্যাচ জিতে কী বললেন পন্থ

panth3

৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়। শেষ দিকে মহেন্দ্র সিংহ ধোনি ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ২০ রানে ম্যাচ জেতে দিল্লি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন