লোকসভা নির্বাচনের আগে মাষ্টারস্ট্রোক। ফের কমল রান্নার গ্যাসের দাম। ভোট শুরু হতে বাকী আর মাত্র ১৯ দিন।তাঁর আগে সোমবার এক ধাক্কায় ৩০ টাকা কমল গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে ১,৮৭৯ টাকা করা হয়েছে।

আরও পড়ুন : কাটল না সমঝোতার জট, আইএসএফ ছেড়ে ফের কংগ্রেসের চিন্তা, বামেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা কবে?
আজ থেকেই কার্যকর নয়া মূল্য। শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দামই নয়। আজ থেকে দেশে কমছে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও। উজ্জলা যোজনার আওতায় পড়া উপভোক্তাদের ৩০০ টাকা ছাড়ও বজায় থাকবে।

ভোটের মুখে রান্নার গ্যাসের দাম কমল ৩০ টাকা, কত হল দেখে নিন?
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই ছাড়ের মেয়াদ কার্যকর ছিল। তবে তা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে। নারী দিবসের প্রাক্কালে ১০০ টাকা কমেছিল গ্যাসের দাম। নির্বাচনের ১৮ দিন আগে রান্নার গ্যাসের দাম কমানো কি রাজনৈতিক কৌশলের প্রতিফলন সেই নিয়েই ফের কটাক্ষ বিরোধীদের।



