অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!

Jhargram: রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে সে কথা তিনি জানিয়েছেন। ঝাড়গ্রামের মতো শক্ত ঘাঁটিতে কুনার-হীন বিজেপি কীভাবে লড়াই করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে যখন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায় বিজেপিতে নাম লিখিয়েছনে সেখানেই আবার গেরুয়া শিবিরের মায়া ত্যাগ করলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম! ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে সে কথা তিনি জানিয়েছেন। ঝাড়গ্রামের মতো শক্ত ঘাঁটিতে কুনার-হীন বিজেপি কীভাবে লড়াই করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: বালুরঘাটে সুকান্তর জয় সময়ের অপেক্ষা, কী উঠে এল নজরবন্দি-র জনমত সমীক্ষায়? #EXCLUSIVE

দলত্যাগের কারণ হিসাবে কুনার জানিয়েছেন, তাঁর অসুস্থতার কথা। অন্য কোনও দলে যোগদানের ইচ্ছেও কুনারের নেই। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকেই অবসর নিতে চান। তবে, জানা যাচ্ছে, আসন্ন লোকসভায় কুনারকে টিকিট দিত না গেরুয়া শিবির। আর তা বুঝতে পেরেই আগেভাগে দলত্যাগের সিদ্ধান্ত নিলেন কুনার? এরকম প্রশ্নও উঠছে।

অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!
অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!

কুনারের দলত্যাগ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “আমি ওনার চিঠি পেয়েছি। দলের সকলের সাথে কুনারের সম্পর্ক ভালো। শারীরিক অসুস্থতার কারণেই তিনি রাজনীতি ছাড়তে চাইছেন।” কুনার ছেড়ে দেওয়ায় ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী কে হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কয়েকটি নাম উঠে আসছে, তাঁরা হলেন, প্রণব টুডু, মৌসুমী মুর্মু, ক্ষুদিরাম টুডু।

অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!

এদের মধ্যে প্রণব টুডুর নামই বেশি জোরালো বলে বিজেপি সূত্রে খবর। তিনি পেশায় চিকিৎসক। এখনও পর্যন্ত রাজ্যের ২০ জন প্রার্থীর নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে চর্চা জারি রয়েছে। অভিজিৎ এবং তাপস তো প্রার্থী হচ্ছেনই। বসিরহাট থেকে মহম্মদ শামি এবং কৃষ্ণনগরে ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটাররা বিজেপির বাজি হতে পারে বলে সূত্রের খবর।

অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!

অভিজিৎ-তাপসের যোগদানের মধ্যেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ!

অন্যদিকে আবার, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে, লোকসভার আগে কিন্তু রাজনৈতিক মহলে বেশ কিছু পরিবর্তন ঘটে চলেছে। এবার ঝাড়গ্রামে কাকে প্রার্থী করে বিজেপি সেদিকেই নজর রয়েছে বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর