নজরবন্দি ব্যুরো: এবার চলন্ত গ্রন্থাগার ছুটবে কলকাতার বুকে, করোনা ভয় কে কাটাতে দেশবাসীর ভরসা এখন ক্রমবর্ধমান সুস্থতার হার। এদিকে বাঙালির প্রাণের দুর্গাপুজোও দোরগোড়ায়। আকাশে বাতাসে মায়ের ঘরে আসার গন্ধ। এরই মধ্যে অভিনব এক উদ্যোগ নিলো কলকাতা ট্রাম কর্পোরেশন। ট্রাম এর মধ্যেই এবার থাকতে চলেছে চলমান লাইব্রেরি।
আর পড়ুনঃ বলিউডের আশঙ্কা অবশেষে সত্যি, এনসিবি-র সমন দীপিকা সহ এক ঝাঁক তারকা কে।
নিউ নর্মল এর হাত ধরে এই নতুন কীর্তি গড়তে চলেছে কলকাতা। বইপ্রেমিদের জন্য তৈরি হচ্ছে ‘ট্রাম লাইব্রেরি’ যাতে ট্রাম এর মধ্যেই থাকছে পড়াশোনার সুযোগ। যা দেশের ইতিহাসে এই প্রথম।বলা যেতে পারে এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।রাজ্য পরিবহণ নিগমের এমডি রজনবীর সিং কাপুর এ বিষয়ে জানান, কলেজস্ট্রিট কলকাতার শিক্ষার পীঠস্থান, আবার শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে অনেকগুলি স্কুল-কলেজ পরে।
তাই সেখানকার পড়ুয়াদের কাছে ট্রামকে ফের আকর্ষণীয় করে তুলতেই এই নয়া উদ্যোগ। ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই অনলাইনেও বই পড়ার জন্য ট্রামেই থাকবে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। জানা যাচ্ছে উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও।
এবার চলন্ত গ্রন্থাগার ছুটবে কলকাতার বুকে, এই ট্রামে বই পড়ে আসরের ব্যবস্থা করা হবে বলেসূত্র মারফত জানা যাচ্ছে।আবার জানা যাচ্ছে ট্রামেই নিয়মিত বই উদ্বোধন , ট্রামে সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রাখা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবারথেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড ট্রাম রুট চালু হচ্ছে। আর সেদিন লাইব্রেরি নিয়ে ছুটবে ট্রাম।



