নজরবন্দি ব্যুরোঃ শোকাহত বিশ্ব, প্রয়াত ফুটবলের ঈশ্বর মারাদোনা! নিজের ৬০ তম জন্মদিন পালনের কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েছিলেন মারাদোনা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে শোনা গিয়েছিল, মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তাঁর শরীরে করোনার প্রভাবও রয়েছে। সেসব গুজব উড়িয়ে দিয়ে তাঁর চিকিৎসক লিপোলদো লুকি কদিন আগে জানান তিনি সুস্থ আছেন।
আরও পড়ুনঃ শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন, রানা ডাজ্ঞুবতী ওরফে বল্লাদেব


কিন্তু এবার আর গুজব নয় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হল ফুটবল জগতের রাজপুত্রের। তাঁর মৃত্যুতে শোকাহত বিশ্ববাসী । তার সাথে বিশ্বের ফুটবল নক্ষত্ররা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেসি থেকে রোনাল্ডো। লিওনেল মেসি লিখলেন, “সব আর্জেন্টাইন এবং সারা বিশ্বের সবার জন্য কষ্টের একটা দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন। কিন্তু চলে যান নি। দিয়েগো অমর। আমি তাঁর সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তাঁর পরিবার এবং কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন মারাদোনা।”
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, “আজ আমি আমার এক বন্ধুকে বিদায় জানালাম এবং বিশ্ব চিরবিদায় জানালো চিরন্তন এক প্রতিভাকে। সর্বকালের অন্যতম সেরা। অতুলনীয় এক জাদুকর খুব দ্রুত চলে গেলেন। তবে রেখে গেলেন একটা অনন্তধারা। তাঁর শূন্যস্থান কোনওদিন পূরণ হবে না। আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। শান্তিতে থাকুন মারাদোনা।”
বর্তমান প্রজন্মের তারকা ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপে টুইটারে লিখেছেন, “ফুটবলের ইতিহাসে চিরকাল তুমি থেকে যাবে। পুরো বিশ্বকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ, তার জন্য ধন্যবাদ।”


শোকাহত বিশ্ব, মারাদোনার মৃত্যুর খবরে ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার গ্যারি লিনেকার টুইটারে লিখেছেন, “আর্জেন্টিনা থেকে খবর এল, মারাদোনার নেই। আমার প্রজন্মের সেরা ফুটবলার। তর্কহীনভাবে সর্বকালের সেরা। অবশেষে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিয়ে সে হয়তো শান্তি পাবে।
‘৯৪ বিশ্বকাপের নায়ক ব্রাজিলিয়ান তারকা রোমারিও টুইট বার্তায় লিখেছেন, “আমার বন্ধু আর নেই। মারাদোনা তুমি কিংবদন্তি। ফুটবল দিয়ে বিশ্ব জিতে নিয়েছিলে তুমি।” ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী মারিও কেম্পেস টুইট করেন, “আমাদের ছেড়ে আজ চলে গেল মারাদোনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ফ্লাই হাই দিয়েগো।”








