নজরবন্দি ব্যুরোঃ শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন, জম্ন থেকেই একটি চোখ দৃষ্টিহীন। সাফল্য হয়নি আস্ত্রোপচার। জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আজ তিনি জনপ্রিয় অভিনেতা হিসাবে পরিচিত। তিনি হলেন রানা ডাজ্ঞুবতী। ‘বাহুবলী’ ছবিতে বল্লালদেব-এর চরিত্রে দেখা গেছে তাঁকে। অভিনেতা রানার পিতা ডি সুরেশ বাবু ছিলেন তেলেগু ছবির প্রযোজক। ঠাকুরদা ডাজ্ঞুবতী রামানায়ডুও একজন নামকরা প্রযোজক ছিলেন।
আরও পড়ুনঃ শোকাহত বিশ্ব, প্রয়াত ফুটবলের ঈশ্বর মারাদোনা!


তিনি ১৫০ টি ছবি করেছিলেন ১৩টি ভাষায়। যার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন। তিনি ‘দাদাসাহেব ফালকা পরস্কার’ ও ‘পদ্মভূষণ’ পেয়ে সম্নানিত হন। রানা ডাজ্ঞুবতীর পরিবার প্রায় ৫ দশকের বেশি সময় ধরে সিনেমা জগতের সাথে যুক্ত। প্রসঙ্গত, অভিনেতা রানার জন্ম ১৪ সেপ্টেম্বর ১৯৮৪ সালে। জন্ম থেকেই তিনি ডান দিকের চোখে দেখতে পাননা। মাত্র ১৪ বছর বয়সে তাঁর ডান চোখে কর্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার পরেও স্বাভাবিক হয়নি দৃশটিশক্তি।
২০১৬ সালে একটি সাক্ষাৎকারে রানা বলেন, ওই চোখ দিয়ে তিনি শুধু মাত্র কিছু রঙ চিহ্নিত করতে পারেন। তাছাড়া আর কিছু দেখতে পাননা। তা সত্ত্বেও তিনি লড়াই করে গেছেন। এবং এগিয়ে চলেছেন জীবন সংগ্রামে। রানার স্কুল জীবন কেটেছে চেন্নাইয়ের চেট্টিনাড় বিদ্যাশ্রম ও হায়দ্রাবাদের পাবলিক স্কুলের। তাঁর পর তিনি হায়দ্রাবাদের সেন্ট মেরিজ কলেজে ভর্তি হন। পড়াশোনায় তেমন আগ্রহি না হওয়ায় কলেজে ভর্তির দু’মাসের মধ্যে তিনি কলেজ ছেড়ে দেন।
শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন, ২০১০ সালে তিনি ছবি জগতে পা রাখেন। সুপারহিট তেলেগু ছবি ‘লিডার’-এ দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন। তার পরের বছরেই তিনি ‘দম মারো দম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। তার পর থেকেই তিনি বলিউড ও সাউথে একের পর এক সুপারহিট ছবি করেন। দক্ষিণের সুপারহিট ছবি ‘বাহুবলি’ ও ‘বাহুবলি২’-তে তিনি বল্লাদেবের ছবিতে অভিনয় করেছেন। বলিউডের একাধিক সুপাহিট ছবি ‘দ্যা গাজি অ্যাটাক’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘হাউসফুল ৪’, ‘বেবি’-তে তাঁকে দেখা গেছে। ২০০৬ সালে তিনি ‘এ বেলি ফুল অফ ড্রিমস’ ছবির প্রযোজনা করেন।


ছনি জাতীয় পুরস্কারও লাভ করেছে। রানা ডাজ্ঞুবতীর পছন্দের কাজ হল ফোটোগ্রাফি, বক্সিং, ডাইভিং এবং রান্না। চলতি বছরে তিনি বিয়ে করেন মিহিকা বজাজকে। এর আগে দির্ঘ সময় ধরে তিনি তৃষা কৃষ্ণের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। সম্প্রতি সামান্থা রুখ প্রভুর টক শো ‘স্যাম জ্যাম’-এ গিয়ে তিনি তার শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খোলেন। তিনি জানান তার কিডনি বিকল হয়ে গিয়েছিল। দুর্বল হয়ে পড়েছিল হৃদযন্ত্র। এছাড়াও তাঁর উচ্চরক্তচাপ জনিত সমস্যা রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে কথা বলার সময়ে রানা বলেছিলেন, ভগবান শক্তিশালী মানুষেরই পরীক্ষা নেন। জীবন যুদ্ধে তাদেরকেই এতো প্রতিবন্ধকতার মধ্যে ফেলেন। তিনি দেখেন, কিভাবে তাঁরা পরীক্ষায় উত্তীর্ন হন।







