শোকাহত বিশ্ব, প্রয়াত ফুটবলের ঈশ্বর মারাদোনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোকাহত বিশ্ব, প্রয়াত ফুটবলের ঈশ্বর মারাদোনা! নিজের ৬০ তম জন্মদিন পালনের কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েছিলেন মারাদোনা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে শোনা গিয়েছিল, মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তাঁর শরীরে করোনার প্রভাবও রয়েছে। সেসব গুজব উড়িয়ে দিয়ে তাঁর চিকিৎসক লিপোলদো লুকি কদিন আগে জানান তিনি সুস্থ আছেন। কিন্তু এবার আর গুজব নয় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হল ফুটবল জগতের রাজপুত্রের।

আরও পড়ুনঃ ৯৩ শতাংশ ছুঁই ছুঁই সুস্থতার হার, বঙ্গে আজ মৃত্যু ৫১ জনের।

দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। তাঁকে গ্রাস করেছে অবসাদ। পরে জানা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। লা প্লাতার এক স্পেশালিটি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয় মারাদোনার। তারপর থেকে হাসপাতালেই ভরতি ছিলেন ফুটবল রাজপুত্র। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিল গোটা বিশ্বের ফুটবল মহল। লা প্লাতার সেই হাসপাতালের বাইরে রোজ জড়ো হতেন অনুগামীরা। অবশেষে হাসপাতাল থেকে রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয় দিয়েগোকে।

দিয়েগোর অতিরিক্ত অ্যালকোহল নির্ভরতা কমাতে তাঁর চিকিৎসক লিপোলদো লুকি তাকে রিহ্যাবে রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রিহ্যাব সেন্টারে যান তিনি। এরপরে বাড়ি ফিরেও আসেন। কিন্তু হাস্পাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে মৃত্যু হল তাঁর। মারাদোনার বিরুদ্ধে অতিরিক্ত মাদক সেবন বা মধ্যপানের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে বহুবার অতিরিক্ত নেশার সামগ্রী গ্রহণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যার জেরে বহুবার অসুস্থও হয়েছেন আর্জেন্টিনার মহারাজ। আর আজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

শোকাহত বিশ্ব, মৃত্যুর কদিন আগের ৬০ তম জন্মদিন পালন করেছিলেন বাঁ পায়ের জাদুগর। তাঁর মৃত্যুর খবর পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। এখনও কেউ বিশ্বাস করতে পারছেন না মারাদোনা প্রয়াত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত