Hooghly: মর্মান্তিক ঘটনা হুগলিতে, বউমাদের গায়ে কেরোসিন ঢেলে জ্বলন্ত দেশলাই ছুড়ে দিলেন শাশুড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পারিবারিক অশান্তি, শাশুড়ি-বউমার বিবাদকে ঘিরে মারাত্মক ঘটনা হুগলির ভদ্রেশ্বরে। দুই বউমাকে একসঙ্গে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Hooghly)।

আরও পড়ুনঃ ক্রমবর্ধমান তাপবাহে ৭২টি ব্লকে নেমে গিয়েছে জলস্তর, জল সঙ্কট মেটাতে জলের গাড়ি আর পাউচ পাঠাচ্ছে নবান্ন

অভিযোগ, দুই বউমা একই ঘরে ছিলেন। সেসময় হঠাৎ তাঁদের গায়ে কেরোসিন তেল ছিটিয়ে দেন শাশুড়ি। তারপর দেশলাই জ্বেলে তাও ছুড়ে দেন তাঁদের দিকে। মুহূর্তে হুলস্থূল বেঁধে যায় গোটা বাড়িতে। ছোট বউমা কোনওমতে ওই ঘর থেকে পালিয়ে বাঁচেন। কিন্তু বড় বউমা আগুনের হাত থেকে রেহাই পাননি। গুরুতর জখম অবস্থায় তিনি এখন চূঁচুড়া (Hooghly) সদর হাসপাতালে চিকিৎসাধীন

c86d76b9 a938 412c a009 f8d9cb4b41c6 1626194452257 1641443760941

অভিযুক্ত শাশুড়ির নাম রামপতি মাহাতো। তাঁর সঙ্গে এই চক্রান্তে তাঁর মেয়েও জড়িত ছিল বলে অভিযোগ। তাঁকে খুঁজছে পুলিশ। সোমবার এই ঘটনার অভিযোগ দায়ের হয় ভদ্রেশ্বর থানায়। হাসপাতাল থেকে বয়ানও দেন আহত বড় বউমা। শাশুড়ি তাঁদের খুন করতে চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ছোট বউয়েরও একই অভিযোগ। তাঁরা জানিয়েছেন, শাশুড়ি, ননদ মিলে বাড়ি থেকে তাড়াতে চাইত এই দুই বউকে। তবে একেবারে আগুনে পুড়িয়ে মারতে চাইবে এমনটা কখনও ভাবতে পারেননি কেউ।

মর্মান্তিক ঘটনা হুগলিতে, বউমাদের গায়ে কেরোসিন ঢেলে জ্বলন্ত দেশলাই ছুড়ে দিলেন শাশুড়ি

image 532105 1647607770

স্থানীয় সূত্রের খবর, মাহাতো পরিবারে অশান্তি লেগেছে বাড়ি বিক্রি করা নিয়ে। ছেলে-বউমারা বাড়ি বিক্রি করে দিতে চান। কিন্তু শাশুড়ি ননদ তা চান না। এই নিয়েই অশান্তি চলছিল। তার মাঝে এমন মারাত্মক ঘটনা ঘটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত