আরও নিয়োগ রেলে, ধারাবাহিকভাবেই চলবে পরীক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আরও নিয়োগ রেলে, ধারাবাহিকভাবেই চলবে পরীক্ষা।শুরু হয়ে গেছে ভারতীয় রেল নিয়োগের পরীক্ষা। এবিষয়ে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনীত শর্মা জানিয়েছেন, নিয়োগের পরীক্ষা লাগাতার চলবে। আরও অনেক নিয়োগ হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃপৌষ সংক্রান্তির আগেই শীত ফিরল বঙ্গে, কুয়াশার চাদরে মুড়ল পথঘাট।

এছাড়াও সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, “রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা পরীক্ষা শুরু করেছি। (গত) ডিসেম্বরেও পরীক্ষা হয়েছিল। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আরও অনেক নিয়োগ হবে। প্রার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেজন্য আমরা যাবতীয় দিকের উপর নজর রাখছি। আগামিদিনে শূন্যপদ পূরণ করতে পারব বলে আশাবাদী আমরা।”

দীর্ঘ প্রতীক্ষার পর গত ডিসেম্বর থেকে প্রায় ১.৪ লাখ শূন্যপদ পূরণের জন্য সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) পরীক্ষা নিচ্ছে রেল। ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের প্রথম দফার পরীক্ষা। যা চলেছে ১৩ জানুয়ারি পর্যন্ত। ৩৫,০২৮ শূন্যপদে নিয়োগের জন্য শুধু প্রথম দফার পরীক্ষায় প্রায় ২৩ লাখ প্রার্থী নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় দফায় আবার আগামী ১৬ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

আরও নিয়োগ রেলে, ধারাবাহিকভাবেই চলবে পরীক্ষা। যা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রে সেই পরীক্ষা হবে। পরীক্ষা দেবেন প্রায় ২৭ লাখ প্রার্থী। যা প্রথম দফার নথিভুক্ত প্রার্থী সংখ্যার থেকে বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত