নজরবন্দি ব্যুরো: রবিবারের পর সোমবারও মধ্যরাত পেরিয়ে চলল সংসদ। রাত ১২.২৪ মিনিটে শেষ হল অধিবেশন। বিল পাশ করানোর জন্যই এতক্ষণ ধরে চলল কাজ। অন্যদিকে গান্ধীমূর্তির পাদদেশে তখন রাত কাটানোর ব্যবস্থা করছেন রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া আট সাংসদ।
আরও পড়ুনঃ ১ কোটি ১৭ লক্ষ টাকার জাল নোট ও সোনার বিস্কুট পাকড়াল রাজ্যের পুলিশ।
রাজ্যসভায় তুমুল অশান্তির জেরে সাসপেন্ড হয়ে গিয়েছেন আট সাংসদ। আর ঠিক উল্টো ছবি লোকসভায়। দিব্যি চলছে লোকসভার কাজ। পরপর দুই দিন রাত বারোটা পেরিয়ে গেলেও চলল অধিবেশন। স্পিকার ওম বিড়লার কাজের প্রশংসা বিরোধী সাংসদদের মুখেও। নিয়ম অনুযায়ী লোকসভার কাজ করার কথা দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। কিন্তু বাস্তবে তা গড়িয়ে যায় গভীর রাত অবধি।
আরও পড়ুনঃ শ্রমিকের মৃত্যুতে কেউ ক্ষতিপূরণ চায়নি, তাই দেওয়া হয়নি! বক্তা রেলমন্ত্রী
রবিবারের পর সোমবার মধ্যরাত পেরিয়ে চলল সংসদ! প্রথমে পাশ হয় আইবিসি বিল ২০২০, তারপর এপিডেমিক ডিজিজ (অ্যামেন্ডমেন্ট) বিল। তারপর একযোগে পাশ হয় হোমিওপাথি সেন্ট্রাস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০ ও দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২০।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলকে ফোনে খুনের হুমকি! গ্রেপ্তার তৃণমূল নেতা।
অতীতেও ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে সংসদে। তবে বিল পাশ করার জন্য লাগাতার দুই দিন মধ্যরাত পেরিয়ে সংসদ চলার উদাহরণ ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে খুব একটা নেই।



