চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসুক রোহিতরা, সচিন-সৌরভদের কাছে আর্জি মইন খানের

Moin Khan: সমর্থকরা সব সময় ভারত-পাক ম্যাচ দেখতে চাই। আর এটা শুধু পাকিস্তান নয় যদি দুই দেশের খেলা স্বাভাবিক হয় তবে তা বিশ্ব ক্রিকেটের উন্নতি হবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের মাটিতে আর কিছুদিনের মধ্যেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্ব ক্রিকেটে। আর তার একমাত্র কারণ ভারত পাকিস্তানের এই টুর্নামেন্ট খেলতে যাবেন কিনা। যদিও বেশ কিছুদিন আগে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জয় শা জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের খেলতে যেতে পারবে না ভারত।

তারপর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ভারতীয় বোর্ড এবং ক্রিকেটারদের অনুরোধ করে চলেছেন যাতে ভারত পাকিস্তানের খেলতে যাই। আর এবার সেই দলের নাম লেখালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মইন খান।

মইন বলেন, “শচীন সৌরভ কপিল রাহুল এবং বাকি প্রাক্তন ক্রিকেটারদের উচিত বোর্ডকে বলা যে রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখতে। দুই দেশের রাজনৈতিক কারণে কোনভাবেই ক্রিকেট থেমে থাকা উচিত নয়। সমর্থকরা সব সময় ভারত-পাক ম্যাচ দেখতে চাই। আর এটা শুধু পাকিস্তান নয় যদি দুই দেশের খেলা স্বাভাবিক হয় তবে তা বিশ্ব ক্রিকেটের উন্নতি হবে “।

শুধু একথাই নয় মইন আরো বলেন, “ভারতীয় বোর্ডের উচিত আইসিসির নিয়ম মেনে চলা। এবং তার দায়বদ্ধতা স্বীকার করা। যদি ভারত না আসে তাহলে পাকিস্তানেরও ভাবা উচিত ভবিষ্যতে ভারতে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা”।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত খেলতে আসবে এ কথা ভেবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নিরাপত্তার কথা ভেবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ রাখা হয়েছে ভারতের জন্য। এখন দেখার ভারতীয় বোর্ড রোহিতদের এই টুর্নামেন্ট খেলতে যাবার অনুমতি দেয় কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত