‘মহুয়া মৈত্র বিজেপিতে যোগ দেবেন’, জল্পনা বাড়িয়ে মন্তব্য সৌমিত্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় গিয়ে এলাকার সাংসদ মহুয়া মৈত্রকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কড়া বার্তা দেন। এই পরিস্থিতি দেখে এবার মন্তব্য করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মনে করেন, মহুয়া মৈত্র আর বেশিদিন তৃণমূল কংগ্রেসে থাকবেন না।

আরও পড়ুনঃ কর্মীদের কারণেই হারতে হয়েছে মমতাকে, নন্দীগ্রাম নিয়ে বেফাঁস মন্তব্য সুব্রত বক্সির

তিনি বলেন, “মহুয়ার পক্ষে আর বেশিদিন তৃণমূলে থাকা সম্ভব নয়। কারণ দুবছর পড়ে তিনি আর ভোটে লড়ার টিকিট পাবেন না।” মমতাকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের প্রসঙ্গও টেনে আনেন তিনি। সৌমিত্র বলেন অর্পিতাকে যেভাবে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একইভাবে মহুয়ার ক্ষেত্রেও তা করা হবে।

কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেন। প্রসঙ্গত সম্প্রতি দলে মহুয়ার গুরুত্বও বেড়েছিল। মহুয়াকে গোয়াতে দলের ইনচার্জের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কিন্তু হঠাৎ করেই নদিয়ার প্রশাসনিক বৈঠকে মহুয়ার ওপর চটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “মহুয়া এখানে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই।

কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। একই লোক চিরদিন এক জায়গায় থাকবে এটাও মেনে নেওয়াটা ঠিক নয়। যখন ভোট হবে পার্টি ঠিক করবে কে লড়বে কে না।

‘মহুয়া মৈত্র বিজেপিতে যোগ দেবেন’, জল্পনা বাড়িয়ে মন্তব্য সৌমিত্রের

এখানে মতপার্থক্যের কোনও জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম।” এর পর থেকেই রাজ্জ রাজনীতিতে জল্পনা শুরু হয় এবার দল ছাড়বেন মহুয়া। আর আজ সৌমিত্র খাঁর এই মন্তব্ব্যে এই ঘটনার জল্পনা আর বেড়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর