সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা মোহনবাগানের, সবুজ-মেরুন পতাকায় ঢাকল দেহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ণময় সুব্রতর প্রয়াণে বর্ণহীন দীপাবলি, আলোর উৎসবে অন্ধকারে ডুবেছে মোহনবাগান ক্লাব। গত রাতে প্রয়াত হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন কলকাতা ময়দানও। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সুব্রতবাবুকে।

আরও পড়ুনঃ বর্ণময় সুব্রতর প্রয়াণে বর্ণহীন দীপাবলি, একনজরে ‘ত্রয়ী’র শেষ সদস্যর রাজনৈতিক জীবন।

বর্তমানে মোহনবাগান ক্লাবের সহ–সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আজীবন মোহনবাগান প্রেমী সুব্রতবাবুর মৃত্যুতে শোকাহত মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। তিনি এদিন বলেন, “ভাবতে পারছি না, সুব্রতদা এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন। কী বলব? বলার মতো কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একজন অভিভাবকে হারালাম। আমার কাছে অপূরণীয় ক্ষতি।”

সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা মোহনবাগানের, সবুজ-মেরুন পতাকায় ঢাকল দেহ।
স্মৃতির পাতায় সুব্রত মুখোপাধ্যায়।

সৃঞ্জয়ের কথায়, “সুব্রতদার মৃত্যু মোহনবাগানীদের কাছে সত্যিই খুব বড় ক্ষতি। আমাদের কাছে ব্যক্তিগতভাবে বিরাট ক্ষতি। এত কর্মব্যস্ততার মাঝেও মোহনবাগানের লিগের সব খেলা দেখতে আসতেন। ক্লাবের হয়ে কাজ করার জন্য তাঁর পদের দরকার হত না। এমন একজন লোককে পাওয়া সত্যিই খুব কঠিন।” তাঁর সংযোজন, “অবিভাবক হারালাম। একজন আদ্যপান্ত মোহনবাগানী। কিছু মানুষের ক্লাবে থাকার জন্য কোনও পদ দরকার হয় না, উনি তেমনই একজন মানুষ।”

সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা মোহনবাগানের, সবুজ-মেরুন পতাকায় ঢাকল দেহ।

সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা মোহনবাগানের, সবুজ-মেরুন পতাকায় ঢাকল দেহ।
সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা মোহনবাগানের, সবুজ-মেরুন পতাকায় ঢাকল দেহ।

আজ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে যান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু, ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি। সেখানে মোহনবাগানের সবুজ মেরুন পতাকায় ঢেকে দেওয়া হয় তাঁর মরদেহ। মোহনবাগানের তরফে শুক্রবার সারাদিন ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর