Mohammad Shami: গোড়ালিতে চোট, দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজে দলে থেকেও অনিশ্চিত মোহাম্মদ শামি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোড়ালিতে চোট নিয়ে দুর্দান্ত খেলেছেন বিশ্বকাপে। পেয়েছেন বেশি উইকেট। তিনি হলেন মোঃ শামি।বিশ্বকাপের লীগ ম্যাচে প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। তারপর থেকে সুযোগ পেয়ে দেখিয়েছেন নিজের ক্ষমতা। এখন তিনি চোটের চিকিৎসা করাতে ব্যস্ত। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তিনি রয়েছেন।

আরও পড়ুন: সকাল থেকেই আকাশের মুখভার, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

কিন্তু খেলা সংক্রান্ত এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে গোড়ালি চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত মোহাম্মদ শামি। শোনা যাচ্ছে বোলিং করার সময় শেষ ধাপে পা যখন মাটিতে পড়ছে তখন খুব ব্যথা করছে গোড়ালিতে।

5 7

যা নিয়েই খেলেছেন এই পেশার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে থাক্লেও একদিনের বা টি টুয়েন্টি দলে নেই শামি। আর এখান থেকেই প্রশ্ন উঠেছে তবে কি টি-টোয়েন্টির ভবিষ্যৎ শেষ এই প্রেসার এর? স্বামীর গোড়ালি চোট কতটা গুরুতর তা এখনো অফিশিয়ালি জানায়নি বোর্ড।

গোড়ালিতে চোট, দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজে দলে থেকেও অনিশ্চিত মোহাম্মদ শামি

4 7

তবে শোনা যাচ্ছে এই বোলারের টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করবার জন্যই এই মুহূর্তে সাদা বলেন ক্রিকেট থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। শোনা যাচ্ছে আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে থাকবেন কিনা।

6 6

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন