PM Modi: শুক্রে কলকাতায় মোদির ‘আগমন’, টুইট করে জানালেন PMO

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শহরে পা দিছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute) -এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে এ কথা, ভার্চুয়াল মাধ্যমে শুক্রবার এই হাসপাতালের উদ্বোধন করবেন মোদী।

আরও পড়ুনঃ ফের অবিশ্বাস্য অফারে ফিরে এলো Jio, মিলবে আগের মতই সুবিধা

দেশের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার উন্নতি মোদীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য মাথায় রেখেই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হলে শহরের ক্যানসার চিকিৎসায় বড় সুবিধা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই হাসপাতালে থাকছে ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সব সুযোগসুবিধা। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধাও। সঙ্গে থাকছে রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসন। ১০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে থাকছে ৭৫০টি শয্যা। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তারই উদ্বোধন করবেন মোদী।

শুক্রে কলকাতায় মোদির ‘আগমন’, টুইট করে জানালেন PMO

শুক্রে কলকাতায় মোদির 'আগমন', টুইট করে জানালেন PMO
শুক্রে কলকাতায় মোদির ‘আগমন’, টুইট করে জানালেন PMO

মোদির এই ভাবনায় উপকৃত হবে শহরের উচ্চ শ্রেণীর মানুষ সহ সাধারণ মানুষও। ১০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে থাকছে ৭৫০টি শয্যা। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তারই উদ্বোধন করবেন মোদী। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধাও। সঙ্গে থাকছে রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত