Narendra Modi: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের জেরে বাতিল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরোজপুরের কর্মসূচী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে। এরপরেই সুপ্রিম কোর্টে গড়ায় বিষয়টি। আগামীকাল শুনানি। 

আরও পড়ুনঃ খালি চেয়ার দেখেই প্রধানমন্ত্রীর সভা বাতিল, দাবী কংগ্রেসের

এরই মধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। যার সদস্য হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব গিল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্যসচিব অনুরাগ বর্মা। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন তাঁরা। ইতিমধ্যেই পাঞ্জাব মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর সফরে কী গাফিলতি ছিল তা তাঁরা খুঁজে বের করবেন।

বুধবার পাঞ্জাবের ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুরে একটি জনসভার উদ্দেশ্যে রোনা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে হেলকপ্টারে যাওয়ার কথা থাকলেও পরে খারাপ আবহাওয়ার কারণে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু প্রধান মন্ত্রীর যাত্রাপথে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। গন্তব্যস্থল থেকে ১০ কিলোমিটার আগেই দাঁড়িয়ে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। সেখান থেকেই ফের ভাতিন্ডা বিমানবন্দর ফিরে যান তিনি। বাতিল হয়ে সমস্ত কর্মসূচি।

Narendra Modi: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি
Narendra Modi: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি

প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির জন্য পাঞ্জাব সরকারের বিরুদ্ধে তোপ দাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুরু হয় কংগ্রেস-বিজেপি রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ট্যুইট করে তিনি লেখেন, পাঞ্জাব সরকার চায় না পাঞ্জাবে উন্নয়নমূলক কোনও কাজ হোক। তাই প্রধানমন্ত্রীকে শহীদ ভগত সিং অন্যান্য শহীদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাধা দেওয়া হচ্ছে। মুখ্যসচিব এবং ডিজিপির তরফে জানানো হয়েছিল রাস্তায় কোনও অসুবিধা নেই। কিন্তু বিক্ষোভকারীদের উপস্থিতি নিরাপত্তায় বড়সড় গলদের প্রশ্ন তুলছে। এবিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কোনও পদক্ষেপ নেননি। পাঞ্জাব পুলিশের তরফে আগেই থেকেই সভায় আগত সাধারণ মানুষকে আটকে দেওয়া হচ্ছিল।

পাল্টা সুরজেওয়ালার জানিয়েছেন, ওই জায়গায় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দুই দফায় তাঁদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের দাবী, অজয় মিশ্র টেনিকে সাসপেণ্ড করতে হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সহ সমস্ত কৃষকদের ওপর যে মিথ্যা মামলা রয়েছে তা তুলে নিতে হবে। এমএসপির সুনিশ্চিতকরণের বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শহীদ ৭০০ কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। তাঁর বক্তব্য, খালি চেয়ার দেখেই কর্মসুচী বাতিল হয় প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, গঠন করা হল তদন্ত কমিটি 

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, গঠন করা হল তদন্ত কমিটি 
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে বিতর্ক, গঠন করা হল তদন্ত কমিটি

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। কিন্তু কোনওভাবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না বলে জানিয়েছেন তিনি। তিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। তাঁর ওপর হামলা হয়নি। এমনকি সেধরনের কোনও পরিকল্পনা ছিল না। প্রধানমন্ত্রীকে আমি যথেষ্ট সম্মান করি। তাঁর নিরাপত্তায় যাতে না কোনও গলদ থাকে সেবিষয়ে আমরা নজর রেখেছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত