Jio: ফের অবিশ্বাস্য অফারে ফিরে এলো Jio, মিলবে আগের মতই সুবিধা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পুরনো পথে ফিরে এলো জিও (Jio), ফের ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ফিরিয়ে নিয়ে এল জিও (Jio)। গত মাসে প্রতিটি মোবাইল সংস্থা রিচার্জ ট্যারিফ রেট বৃদ্ধি করে। বাদ যায়নি জিও (jio)। এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ করে প্রতিটি প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়। সমস্যায় পড়েন মোবাইল ব্যবহারকারীরা। সেই সমস্যা সমাধানে ফের ৪৯৯ টাকার জনপ্রিয় প্যাকটি ফিরিয়ে আনা হল। শুধুমাত্র jio নয়, প্রতিটি বেসরকারি টেলি সার্ভিস প্রদানকারী সংস্থাই রিচার্জ প্ল্যানের মূল্য অনেকটা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বন্ধ থাকছে পার্কস্ট্রীট ফ্লাইওভার, শহর কলকাতায় চরম দুর্ভোগ

Jio-র ৪৯৯ প্ল্যানটি ফের চালু করার ফলে অন্য সংস্থাগুলির তুলনায় জিও (Jio)-র গ্রাহকদের কিছুটা সুবিধা হবে। কারণ Jio-র গ্রাহকরা যে সুবিধা পাবেন অন্য টেলিকম সংস্থার গ্রাহকরা সেই সুবিধা পেতে অনেক বেশি অর্থ খরচ করতে হয়। এছাড়াও Jio-র তরফে আরও দুর্দান্ত দুটি ডেটা প্ল্যানের ঘোষণা করা হয়েছে। প্ল্যান দুটি হল ২৪৯ টাকা এবং ২৯৯ টাকা। এই দুটি প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা দৈনিক ২GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। তবে ২৪৯ টাকার প্ল্যানের বৈধতা ২৩ দিন এবং ২৯৯ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। দুটি প্ল্যানেই আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি SMS-এর সুবিধা পাবেন।

৪৯৯টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?

এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন ২GB করে ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে তার সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস (SMS) ব্যবহারের সুবিধা দেওয়া হয়। এছাড়াও ২GB শেষ হয়ে যাওয়ার পর ডেটা স্পিড কমে হবে ৬৪Kbps। এই সুবিধাগুলি ছাড়াও ডিজনি+হটস্টার (Disney+ Hotstar), জিও সিনেমা (Jio Cinema), জিও টিভি (JIo TV) সহ বেশ কয়েকটি অ্যাপ বিনামূল্যে ব্যবহার করার সুবিধা পাবেন।

অন্য়দিকে দৈর্ঘ্য বৈধতার প্ল্যানগুলিতে বিএসএনএল (BSNL) এর সঙ্গে প্রতিযোগিতায় গ্রাহকদের অতিরিক্ত বৈধতা দিচ্ছে জিও (Jio)। ২৫৪৫ টাকার প্ল্যানে গ্রাহকরা এবার থেকে অতিরিক্ত ২৯ দিনের বৈধতা পাবেন। যদিও বিএসএনএল (BSNL) এর থেকে কম রিচার্জ প্যাকে অতিরিক্ত ৯০ দিনের বৈধতা দিচ্ছে। অর্থাৎ বিএসএনএল (BSNL) এর একবছরের বৈধতার প্যাক দিয়ে রিচার্জ করলে তা প্রায় ১৫ মাসের বৈধতা পাওয়া যাবে।

ফের অবিশ্বাস্য অফারে ফিরে এলো Jio, মিলবে আগের মতই সুবিধা

 ফের অবিশ্বাস্য অফারে ফিরে এলো Jio, মিলবে আগের মতই সুবিধা
ফের অবিশ্বাস্য অফারে ফিরে এলো Jio, মিলবে আগের মতই সুবিধা

Jio-র ২৫৪৫ টাকার প্যাকে অতিরিক্ত বৈধতা নিয়ে মোট এক বছর ব্যবহার করা যাবে। প্রথমে জিও (Jio) র তরফে জানানো হয়েছিল ২ জানুয়ারি ২০২২ এর মধ্যে যাঁরা রিচার্জ করবেন শুধুমাত্র তাঁরাই এই অফার পাবেন। যদিও পরবর্তীতে তা বাড়িয়ে ৭ জানুয়ারি ২০২২ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত