ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিক মহাত্মা গান্ধী। সমগ্র দেশবাসীকে আলোর দিশায় নিয়ে যাওয়ার চেষ্টায় নিজেকে নিমজ্জিত করেছেন তিনি। তাঁকে বলা হয় জাতির জনক। আজ, মহাত্মা গান্ধীর ৭৬ তম প্রয়াণ দিবস। তাঁর আদর্শে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। গান্ধীজীর উক্তি লিখে রাখতেন ডায়রির পাতায়। মঙ্গলবার, সেই ব্যক্তিগত ডায়রি থেকে কিছু তথ্য প্রকাশ্যে আনলেন।

আরও পড়ুন: যুদ্ধ করে জলদস্যুদের হারিয়ে ১৯ পাক নাগরিকদের উদ্ধার করল ভারতীয় সেনা
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রয়াণ দিবসে মোদী আর্কাইভের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে লেখা, ‘নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ডায়রি থেকে কিছু পৃষ্ঠা আপনাদের সামনে আনা হল যা প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গান্ধীজীর সম্বন্ধে কেবল পড়েননি, গান্ধীজীর উক্তি ডায়রিতে লিখেছিলেন। সেই উদ্ধৃতিগুলি তাঁর কাছে অনুপ্রেরণামূলক।

ডায়রিতে যে উদ্ধৃতিগুলি লেখা রয়েছে, সেগুলি হল-
১. পৃথিবীতে মানুষের প্রয়োজনের পর্যাপ্ততা রয়েছে কিন্তু লোভের কোনও সীমা নেই।
২.আমার কাছে অস্ত্র নেই, তবে ভালোবাসা আছে যা দিয়ে সকলের উপর কর্তৃত্ব করা যায়।
৩. রক্তি যদি ঝরে তা আমাদের নিজেদেরই হোক। আসুন হত্যা-হিংসা না করে মৃত্যু শান্ত সাহস গড়ে তুলি।
We bring to you pages from @narendramodi‘s personal diary, which demonstrate that not only did he extensively read #MahatmaGandhi, but he also wrote down Gandhi’s quotes in his personal diary as something of inspirational value to him. These entries continued to guide his… pic.twitter.com/MCvgCBMCx1
— Modi Archive (@modiarchive) January 30, 2024
গান্ধীজীর উক্তিতে অনুপ্রাণিত মোদী, বাপুর প্রয়াণ দিবসে প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রীর ডায়রি

এদিন প্রধানমন্ত্রী (PM) নিজের এক্স হ্যান্ডেল থেকেও গান্ধীজীকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘আমি পুজ্য বাপুকে তাঁর এই পুণ্য তিথিতে শ্রদ্ধা জানাই। যারা আমাদের দেশ ও জাতির জন্য শহীদ হয়েছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি।’









