আরব সাগরে বড়সড় অভিযান চালাল ভারতীয় নৌ সেনা। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র সশস্ত্র সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ইরানের (Iran) পতাকাবাহী মাছ ধরার জাহাজ আল নাইমির ১৯ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তথ্য অনুযায়ী, প্রায় ১১ সোমালিয়ান জলদস্যু (Pirate) পাকিস্তানি ক্রুদের একটি মাছ ধরার জাহাজ নৌকা ছিনতাই করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: গান্ধীজীর উক্তিতে অনুপ্রাণিত মোদী, বাপুর প্রয়াণ দিবসে প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রীর ডায়রি

নৌসেনা সূত্রে খবর, এনিয়ে গত দুদিনের মধ্যে দ্বিতীয়বার জলদস্যু দমন অভিযানে নামে নৌবাহিনী। রবিবার রাতে তাদের কাছে খবর আসে আরব সাগরে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে ইরানের নিশানবাহী মাছ ধরার জাহাজ আল নাইমি।

তাতে রয়েছেন ১৯ জন পাক নাবিক। সকলকে পণবন্দি করে নেওয়া হয়েছে। এর পরে খবর পেয়েই অপহৃত জাহাজটি উদ্ধারের জন্য পৌঁছে যায় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) জানিয়েছে,
যুদ্ধ করে জলদস্যুদের হারিয়ে ১৯ পাক নাগরিকদের উদ্ধার করল ভারতীয় সেনা

নৌবাহিনীর লড়াকু হেলিকপ্টার ALH ধ্রুবতে করে কম্যান্ডোদের একটি দলকে অপহৃত জাহাজে নামিয়ে দেয়। সোমবার সোমালিয়ার পূর্ব উপকূলের কাছে ওই জাহাজটিকে আটকে দেন নৌসেনার জওয়ানরা। জলদস্যুদের হাত থেকে সফলভাবে মুক্ত করে আনা হয় ওই পাকিস্তানি পণবন্দিদের (Pakistani hostages)।









