PM Modi: ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ৪০ বছর পর গ্রিসে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি নরেন্দ্র মোদী। এর আগে গ্রিসে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তাও ১৯৮৩ সালে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শেষে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তাঁর এই সফর মাত্র একদিনের। দেখা করবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় কেন্দ্র থেকে বাংলায় এল ১,৬৪৭ কোটি টাকা, রাজ্যের কপালে জুটল দিল্লির হুঁশিয়ারিও

গ্রিসের প্রধানমন্ত্রী ছাড়াও নরেন্দ্র মোদী দেখা করবেন গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও। এদিন সকালে মোদী হোটেল গ্রেনেড ব্রেটাগনে পা রাখার পরেই দলে দলে ভিড় জমান সে দেশের ভারতীয়রা। তাঁদের হাতে ছিল ভারতীয় পতাকা। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁরা। প্রধানমন্ত্রীও তাঁদের সাথে করমর্দন করেন। জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। পাশাপাশি বৈঠক করবেন গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও।

আগেই গ্রিস সফর প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেছিলেন, “গ্রিসে এটা আমার প্রথম সফর হবে। দীর্ঘ ৪০ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমি সেখানে পা রাখব। আমি খুব সম্মানিত ও গর্ববোধ করছি।” গ্রিসে মোদীর একাধিক বৈঠকের কথা রয়েছে। নানান বিষয়ে সেখানে আলোচনা হবে।

ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মোদীর এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে জাহাজনির্মাণ শিল্প নিয়েও একটি মউ স্বাক্ষর হতে পারে।

ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর
ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর

ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর

ইন্দিরার পর গ্রিসে আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী, এথেন্সে গ্র্যান্ড এন্ট্রি মোদীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত