দেশের আর্থিক ঘাটতি মেটাতে বন্ড বিক্রির পথে মোদী সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার অর্থনীতির ঘাটতি মেটাতে বন্ড বিক্রি করে আরবিআই–এর থেকে নগদ তুলতে পারে কেন্দ্র। জানা যাচ্ছে, রাজকোষের ঘাটতির সামাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়া সরকারের পথ অবলম্বন করতে পারে ভারত সরকার। সম্প্রতি, সরকারি ঋণপত্র বেচে শীর্ষ ব্যাঙ্কের থেকে ৪ হাজার কোটি মার্কিন ডলার তুলেছে ইন্দোনেশিয়া।

আরও পড়ুনঃ করোনা রুখতে নতুন উদ্যোগ; কার্ফু জারি করল কেরল সরকার।

ইন্দোনেশিয়ার দেখানো পথেই যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্র সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক। করোনার জেরে দেশের অর্থনীতির অবনতি হয়েছে। দেশের আর্থিক স্থিতি উন্নত করতে কেন্দ্র সরকারের আয়ের পরিবর্তে ব্যয় বেড়েছে। ফলে ঘাটতি রাজকোষে। লকডাউনের কারণে তলানিতে পৌঁছেছে শিল্প সংস্থাগুলি। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে ত্রাণের আবেদন জানিয়েছেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে এই সমস্যা থেকে বেড়ানোর জন্য প্রয়োজন রিজার্ভ ব্যাঙ্কের নগদ অর্থই।

গত বছর রিজার্ভ ব্যাঙ্কের থেকে অর্থ নেয় কেন্দ্র। জালান কমিটির সুপারিশ মেনে কেন্দ্রের হাতে ১.৭৬ লক্ষ কোটি টাকা তুলে দিয়েছিল আরবিআই। কিন্তু তাঁর পরেও অর্থনীতির পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। আন্তর্জাতিক মুদ্রাবাজারে সঙ্কট মেটানোর জন্য এই বাড়তি তহবিল ভরসা আরবিআই–এর। তাই চিন্তার সৃষ্টি হয়, এই অর্থে হাত দিলে সংকটে পড়তে পারে শীর্ষ ব্যাঙ্ক।

এই বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ সমীর নারাঙ জানান, এই মহামারীর আবহে অর্থনৈতিক মন্দা সামাল দিতে বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাঙ্কই দেশের সরকারকে সাহায্য করছে। তাই আরবিআই–ও যদি একই কাজ করে তাতে ক্ষতি নেই। সমীর নারাঙ বলেন, বাজার মারফত নগদ দিলে আরও ভাল হবে। এর ফলে ফের বাজার প্রসারিত হওয়ার বার্তা যাবে বিনিয়োগকারীদের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত