নজরবন্দি ব্যুরো: অভিনন্দন জানিয়ে বাইডেনকে ফোন মোদীর ।জো বাইডেনকে টেলিফোনে জয়ের অভিনন্দন জানালেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, এই প্রথমবার কথা বললেন, তাঁর সঙ্গে। এদিন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও কথা হয় দুই দেশের মধ্যে।বাইডেনের পাশাপাশি, এদিন জয়ের অভিনন্দনও জানান, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও।


মঙ্গলবার রাতে বাইডেনকে জয়ের অভিনন্দন জানিয়ে টুইট করে জয়ের অভিনন্দন জানান এবং তারপরই তিনি ফোন করেন। এদিন ভারত-মার্কিন কৌশলগত অংশীদারত্ব নিয়ে কথা হয়েছিল। এর পাশাপাশি করোনা,মহামারি, জলবায়ু পরিবর্তন ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও কথা হয়েছিল। তারপরই টুইটে আরও একটি বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও জয়ের অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই সাফল্য ভারত-অমেরিকা সম্পর্কের জন্য প্রবল একটি উৎস।
তিনি এর জন্য অন্তত গর্বিত এবং এটি অনুপ্রেরণার বিষয় বলেও অনুপ্রেরণা করেছেন তিনি। ফলে প্রধানমন্ত্রীর আগেই নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে কথা বলেছিলেন, বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। ফলে এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশ একত্রিত হয়ে কাজ করার বিষয়েও আশা প্রকাশ করেছেন। রাষ্ট্র সংঘের সুরক্ষা কাউন্সিলের স্থায়ী সদস্যপদের বিষয়ে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেছেন।
অভিনন্দন জানিয়ে বাইডেনকে ফোন মোদীর । জলবায়ু পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কখনই ভারতের পাশে দাঁড়ায়নি। এমনকি নির্বাচনী প্রচারেও ভারত নোংরা জলবায়ু বলেও দাবি করেছিলেন। হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে মনোনিবেশ করবে বলেও জানিয়েছেন তিনি।









