মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৩-র শুরুতে ফের বাংলায় আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত হয়ে গেল। কেন? ১৬ ও ১৭ জানুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে। এই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ রাজনৈতিক দৈত্য অনুব্রত, ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করল সিবিআই

আর সেই কারনেই শাহর বঙ্গ সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অমিত শাহ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সফরও কাঁটছাট হচ্ছে। কিন্তু বাংলায় শাহি সফর কবে হবে, তা এখনও ঠিক নেই। এদিকে ১৯ তারিখ শিলিগুড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব
মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব

সেই সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আবার ৭ ও ৮ জানুয়ারি জেপি নাড্ডারও চণ্ডীতলায় সভা করার কথা ছিল। পাশাপাশি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতেও দলের বৈঠক রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, দলের বৈঠকে যোগ দিলেও চণ্ডীতলার সভায় যাবেন না নাড্ডা।

মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব

এর আগে, ডিসেম্বরেই পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায় নন, সেবার নবান্নে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হিমন্ত সোরেন ও ওড়িশার নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, মুরলীধন সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরেও গিয়েছিলেন শাহ।

মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব

মোদি- অমিতের বঙ্গ সফর স্থগিত! চিন্তায় বাংলার বিজেপি নেতৃত্ব

সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। বৈঠকে ছিলেন দলের আরও ১৪ জন নেতা। কিন্তু নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতাদের সফর বাতিল হওয়াতে চাপে বঙ্গ বিজেপির নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত