নজরবন্দি ব্যুরো: বঞ্চিত খড়গপুরে হিরণের স্টার ক্যাম্পেনার মিঠুন! প্রথম দফার ভোট, তাতে ফলাফলের প্রেডিকশন সব পেরিয়ে এখন জনগন থেকে নেতা মন্ত্রীরা গিয়ে থেকেছেন দ্বিতীয় দফার দরজায়। গোটা ৮ দফার নির্বাচনে সব দিক থেকে এখনো পর্যন্ত পিক পয়েন্টে নন্দীগ্রাম নিয়ে মানুষের উত্তেজনা।
আরও পড়ুনঃ নজরে নন্দীগ্রাম! মমতার কনভয় ঘিরে জয় শ্রী রাম শুভেন্দুর অফিসের সামনে।


আর মাত্র একদিন বাকি, তার আগে একেবারে নিজেদের সব দিতে প্রচার চালাচ্ছে তিন দল। আজই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, একটু পরেই যাবেন বন্ধু নেতা মিঠুন চক্রবর্তী। তার আগে তিনি প্রচার করলেন খড়গপুরে হিরণের হয়ে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে বাকি সিবা প্রার্থীদের হয়ে প্রচার করেছেন, সভা মঞ্চ থেকে জানিয়েছেন ২৯৪ আসনে প্রার্থী তিনি, মা বোনেরা ভোট দেবেন তাঁকেই, তারপর এখন মনোসংযোগ করেছেন নিজের কেন্দ্রে, গত পরশু থেকে আগলে আছেন “নন্দী মা”কে। এবারের খড়গপুর সদরের প্রার্থী হিসেবে বিজেপি হিরণের নাম জানিয়ে বেশ বড়সড় চমক দিয়েছিল সবাইকে।
খড়গপুর খাস তালুক বিজেপির রাজ্য সভাপতির, শুরুর দিকে অনেকে ভেবেছিলেন সেখানে বিধানসভা নির্বাচনেও লড়বেন তিনিই। তবে একেবারে শেষ বেলায় বিজেপির তরফ থেকে প্রার্থী নাম হিসেবে জানানো হয়েছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই তাঁর হয়ে নির্বাচনী প্রচার করেছেন অমিত শাহ্। তার মধ্যে হিরণ গতকাল বলে বসেছিলেন খড়গপুর বঞ্চিত, সেখানে কোনো উন্নতি হয়নি, অথচ ২০১৬ থেকে সেখানে জয়ী হয়ে আছেন দিলীপ ঘোষ, সেই নিয়ে শুরু হয়েছিল বিতর্কও।
বঞ্চিত খড়গপুরে হিরণের স্টার ক্যাম্পেনার মিঠুন! তবে সেসব ছাপিয়ে আজ খড়গপুরে হিরণের হয়ে মেগা রোড শো করতে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। এবং রোড শো তে হিরণের হয়ে ভোটও চেয়েছেন তিনি।









