নজরে নন্দীগ্রাম! মমতার কনভয় ঘিরে জয় শ্রী রাম শুভেন্দুর অফিসের সামনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নজরে নন্দীগ্রাম! মমতার কনভয় ঘিরে জয় শ্রী রাম শুভেন্দুর অফিসের সামনে। তবে নির্বাচনের আগে অপেক্ষাকৃত শান্ত মুখ্যমন্ত্রী। একেবারে প্রথম দিকে মুখ্যমন্ত্রীর আশেপাশে কেউ জয় শ্রী রাম ধ্বনি দিলে ছুটে যেতেন তিনি, কোনো ভাবেই রেয়াত করতেন না বিজেপির এই স্লোগানকে, এ নিয়ে বিজেপির নেতা মন্ত্রীরাও একাধিক যুক্তি আর পরিহাস করেছেন। তবে নির্বাচনের আগে আর স্লোগান শুনে কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি। মাঝে আর একদিন, সকাল থেকে নন্দীগ্রাম একেবারে উত্তেজনার পিক পয়েন্টে।

আরও পরুনঃ খুন নয় আত্মহত্যা, দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে কমিশনে রিপোর্ট পুলিশ পর্যবেক্ষকের।

একদিকে মুখ্যমন্ত্রী গত পরশু থেকে আছেন সেখানেই, অন্যদিকে শুভেন্দু অধিকারীর হয়ে আজ নির্বাচনী প্রচার অমিত শাহের। সব মিলিয়ে নন্দীগ্রামের মানুষের ঢলে লাল ধুলো উড়ছে রাস্তায়। এসবের মধ্যেই রেয়াপাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় গাড়ি ঘিরে জয় শ্রী রাম স্লোগান তুলতে থাকেন বিজেপির সমর্থকেরা। একই চিত্র দেখা যায় মহম্মদবাজার দিয়ে যাওয়ার সময়ও। মুখ্যমন্ত্রী কোনরকম প্রতিক্রিয়া না দিলেও, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপির কর্মীদের।

তবে বড়ো কোনো গন্ডগোল হয়নি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, এই স্লোগান কর্মীদের পাল্টা। গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে একাধিক বাধার মুখে পড়েছে শুভেন্দুর মিছিল, তাই হয়তো বিজেপি সমর্থকেরা তৃণমূলের প্রার্থীকে পেয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইলেন। এদিকে একাধিক বার উভয় দলের নেতা নেত্রীরা কমিশনের কাছে আর্জি জানিয়েছেন নির্বাচন যাতে হয় সুষ্ঠ এবং শান্তিপূর্ণ।

নজরে নন্দীগ্রাম! অবাধ ভোটের স্বার্থে কমিশন নির্দেশ দিয়েছে প্রয়োজনে গুলি চালাতে পারে বাহিনী দ্বিতীয় দফার ভোটে। চরম উত্তেজনা নিয়ে হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন, আর তাতে সামিল হবে নন্দীগ্রামের একেবারে হাইভোল্টেজ ভোট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত