খুন নয় আত্মহত্যা, দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে কমিশনে রিপোর্ট পুলিশ পর্যবেক্ষকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুন নয় আত্মহত্যা, দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে কমিশনে রিপোর্ট পুলিশ পর্যবেক্ষকের। দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে নিজেরা তদন্তের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। সেই তদন্তের রিপরত কমিশনের কাছে পেশ করলেন নির্বাচনে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রিপোর্টে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন খুন নয় ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছেন ওই বিজেপি নেতা।

আরও পড়ুনঃ ডেথ সার্টিফিকেটে প্রার্থীপদের উল্লেখ, নিমতার শোভা দেবীর মৃত্যু নিয়ে বিতর্কে প্রার্থী অর্চনা মজুমদার।

কোন রাজনৈতিক দল তাঁর মৃত্যুর জন্য দায়ী নয়। সূত্রের খবর এবারের নির্বাচনে টিকিট না পেয়ে আত্মহত্যা করেছেন ওই বিজেপি নেতা। সুইসাইড নোট এ পাওয়া গেছে ডিপ্রেশনের প্রমান। তিনি ডিপ্রেশনের ওষুধ খেতেন বলেও জানা গেছে। তবে ইদানীং তিনি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। আরও জানা গেছে বিগত কিছু সময় ধরে ওই বিজেপি নেতা চূড়ান্ত হতাশ ছিলেন। পরিবারের লােকেদের সঙ্গে কথা বলে এবং বিশেষত ওই বিজেপি কর্মীর স্ত্রীর সঙ্গে কথা বলে এমনটা জানা গিয়েছে। বিজেপি নেতার স্ত্রী কোন রকম ভাবেই তৃণমূল কংগ্রেসের নাম নেননি বা তাদের বিরুদ্ধে কোনাে অভিযােগ জানাননি।

এদিকে জানা গিয়েছে শুধুমাত্র টিকিট না পাওয়া নিয়ে নয়, বিজেপির ওই নেতা দলেরই এক মহিলা কর্মীর আচরণেও হতাশ ছিলেন। সকলের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনে আত্মহত্যার জমা দিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ভােটের মুখেই কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রাজ্যের। সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বিজেপি অভিযােগ করে যে ওই নেতাকে অন্য কোন জায়গায় মারধর করে, খুন করে, এখানে এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়, ভােটে হেরে যাওয়ার ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেই কারণেই এইভাবে বিজেপির নেতা এবং কর্মীদের খুন করা হচ্ছে রাজ্যে।

খুন নয় আত্মহত্যা, দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে কমিশনে রিপোর্ট পুলিশ পর্যবেক্ষকের। যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযােগ সম্পূর্ণরূপে অস্বীকার করে। মুখ্য পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট ভোটের আগে অনেকটাই স্বস্তি দেবে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই ঘটনায় ভোটের আগে কিছুটা ধাক্কা খেল বিজেপি শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত