Commonwealth Games 2022: ভারোত্তোলনে রেকর্ড, বার্মিংহ্যাম কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাঈ চানু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংকেত সারগরের পর গুরুরাজা পূজারি আর এবার মীরাবাই চানু। কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে তৃতীয় পদক পেল ভারত। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে দ্বিতীয় প্রচেষ্টায় মীরাবাঈ চানু তুলেছিলেন ৮৮ কেজি। তারপর ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় চেষ্টায় মীরাবাঈ চানু তুললেন ১১৩ কেজি। ব্যাস সোনা নিশ্চিত হয়ে গেল ভারতের। সাথে তৈরী হল নয়া রেকর্ড।

আরও পড়ুনঃ ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন

এই গেমসে সব রেকর্ড ভেঙে দিয়েছেন মীরা। তাঁর ধারে কাছে পৌঁছাতে পারেননি তাঁর প্রতিদ্বন্দ্বীরা। কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় চানু তোলেন ৮৪ কেজি। এরপর স্ন্যাচে দ্বিতীয় প্রয়াসে তোলেন ৮৮ কেজি। যা রেকর্ড। এরপর ফাইনালে প্রথম চেষ্টায় ১০৯ কেজি ও দ্বিতীয় চেষ্টায় ১১৩ কেজি তোলেন তিনি। তবে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম রাউন্ডেই তিনি তুলেছেন ১০৯ কেজি।

ভারোত্তোলনে রেকর্ড, বার্মিংহ্যাম কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাঈ চানু।

ভারোত্তোলনে রেকর্ড, বার্মিংহ্যাম কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাঈ চানু।
ভারোত্তোলনে রেকর্ড, বার্মিংহ্যাম কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাঈ চানু।

এর আগে টোকিও অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈ চানু ২০১৪ সালের কমনওয়েলথে রুপো পেয়েছিলেন। ২০১৮ সালের গোল্ড কোস্টে সোনা জিতেছিলেন। অলিম্পিকে আবার এই চানুই নিজেকে তুলে নিয়েছিলেন শিখরে। ৪৯ কেজি বিভাগে স্ন্যাচে ৮৭ কেজি তোলার পাশাপাশি ক্লিন ও জার্কে তুলেছিলেন ১১৫ কেজি। সব মিলিয়ে ২০২ কেজি তুলেছিলেন তিনি।

এদিনের সোনা তাঁর সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মনিপুরের মেয়ে ২৭ বছরের চানু দেশের গর্ব। সবাই তাঁর কাছে সোনা প্রত্যাশা করেছিল। আর তিনি তা এনে দিলেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত