জঙ্গীদের হাতে মন্ত্রিত্ব যাওয়ার পরে নড়ে বসেছে আমেরিকা-রাশিয়া! দিল্লিতে ছুটে এল দু’পক্ষই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আমেরিকা-রাশিয়া এই দু’পক্ষই দিল্লিতে ছুটে এল। আমেরিকা-রাশিয়া দুই দেশ ঠান্ডা যুদ্ধের যুযুধান আজ একই দিনে দিল্লিতে। দু’পক্ষই ভারতের সঙ্গে আলাদা করে বৈঠক করল। এদের ভারতে ছুটে আসার কারণ হল আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের পরে নিরাপত্তা পরিস্থিতি।

আরও পড়ুনঃ NRS-এ হোমগার্ডকে চড় বিজেপি নেতার, দিলীপ বললেন ‘ঠিক করেছে’!

বিশেষত নিষিদ্ধ জঙ্গিদের হাতে মন্ত্রিত্ব যাওয়ার পরে একই সঙ্গে নড়ে বসেছে আমেরিকা এবং রাশিয়া।বুধবার নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ।

সূত্রের খবর, উভয় বৈঠকেই নয়াদিল্লির পক্ষ থেকে আফগানিস্তান নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। পাকিস্তান যে এর পরে সীমান্ত সন্ত্রাস পাচারের লঞ্চপ্যাড হিসাবে হক্কানি নেটওয়ার্ককে ব্যবহার করবে, সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। পরে পাত্রুশেভ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

জঙ্গীদের হাতে মন্ত্রিত্ব, নড়ে চড়ে বসছে আমেরিকা, রাশিয়া। 

জঙ্গীদের হাতে মন্ত্রিত্ব যাওয়ার পরে নড়ে বসেছে আমেরিকা-রাশিয়া! দিল্লিতে ছুটে এল দু’পক্ষই
জঙ্গীদের হাতে মন্ত্রিত্ব যাওয়ার পরে নড়ে বসেছে আমেরিকা-রাশিয়া! দিল্লিতে ছুটে এল দু’পক্ষই

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার ঠিক আগে মস্কো গিয়েছিলেন। সেই সফরে তালিবান সরকারকে বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু সে সময়ে রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়, তালিবানের পক্ষ থেকে প্রতিশ্রুতি মিলেছে, আফগানিস্তানের বাইরে তাদের পায়ের ছাপ পড়বে না। কিন্তু যে ভাবে পুরনো জমানার তালিবান নেতাদের সামনে রেখে সরকার সাজিয়েছে তালিবান, তাতে মস্কোও উদ্বিগ্ন।

কয়েক দিন থেকেই তারা সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আফগানিস্তান থেকে যাতে সন্ত্রাসবাদ বাইরে না আসতে পারে তার জন্য নয়াদিল্লি এবং মস্কো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত