আনিসের ইনসাফ চেয়ে গ্রেফতার মেয়ে, ছাত্রনেতার পরিবারের পাশে দাঁড়াল মীনাক্ষী পরিবার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আনিস খুনে অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবীতে হাওড়া গ্রামীণের এসপি অফিস ঘেরাও অভিযান করেছিল বাম ছাত্র সংগঠন। সেদিন পুলিশ গ্রেফতার করে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়কে। তারপর থেকে পুলিশ হেফাজতে রয়েছেন মীনাক্ষী। আনিসের ইনসাফ চেয়ে গ্রেফতার মেয়ে, তবুও পুত্রহারা পরিবারের সঙ্গে দেখা করতে আমতা পৌঁছলেন মীনাক্ষীর বাবা-মা।

আরও পড়ুনঃ রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।

এদিন শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মীনাক্ষীর মা পারুল মুখ্যোপাধ্যায় বলেন, পুলিশ যদি মদত না করত, তাহলে আনিসকে এভাবে প্রাণটা দিতে হত না। এই যে রাজ্যজুড়ে আন্দোলন চলছে সেটাকে স্তব্ধ করার জন্যই মীনাক্ষীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-যুবদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য অত্যাচার করা হচ্ছে। পাপ কোনও দিন ঢাকা থাকে না। ছাত্র যুব সহ সমস্ত শ্রেণীর আন্দোলন শিখরে পৌঁছাবে৷ ন্যায় বিচার এরা পাবেই।

উল্লেখ্য, ইতিমিধ্যেই আনিসের হত্যাকাণ্ডের তদন্তের গতি বাড়িয়েছে সিট। ওই দিন ডিউটিতে থাকা পুলিশ অফিসারদের ফোন কলের লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। কয়েকদিনের মধ্যেই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। তাই তদন্তের গতিপ্রকৃতি বাড়াতে চাইছেন সিটের আধিকারিকরা।

আনিসের ইনসাফ চেয়ে গ্রেফতার মেয়ে, ছাত্রনেতার পরিবারের পাশে দাঁড়াল মীনাক্ষী পরিবার

কারণ, আনিস খুনে ইতিমধ্যেই হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও দুই অভিযুক্তদের দাবী, তাঁরা ওসির নির্দেশ মেনেই কাজ করেছেন। তাঁদেরকে এখন বলির পাঁঠা করা হচ্ছে। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে কোনও লিখিত নির্দেশ পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর