State Bank of India: রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অষ্টম দিনে পড়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ক্রমশ ঘোরাল হয়ে উঠছে পরিস্থিতি। যুদ্ধক্ষেত্রে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। বহু সম্পত্তি ধ্বংস হয়েছে। প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছে। সাথে অগুনতি আহত। কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিশ্বের সিংহ ভাগ দেশ রাশিয়ার এই সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছে। বহু বড় সংস্থা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপর। এবার সেই তালিকায় নাম লেখাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আরও পড়ুনঃ চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। ফিফা অনলাইন ও ফিফা মোবাইল থেকেও থেকেও এবার নির্বাসিত করা হল রাশিয়াকে। নেটফ্লিক্সের তরফেও রাশিয়ায় সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়া ও বেলারুশে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

wb

রাশিয়ান সংস্থাগুলির লেনদেন প্রসেসিং বন্ধ করছে SBI। সূত্রের দাবি, যে রাশিয়ান সংস্থাগুলির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলির সঙ্গে লেনদেন বন্ধ করছে SBI। ইতিমধ্যেই এই নিয়ে সার্কুলেশন জারি করেছে State Bank of India। সূত্রের খবর, নিষেধাজ্ঞার প্রভাব SBI-এর উপর পড়তে পারে এমন আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা রাষ্ট্রসংঘের চাপানো নিষেধাজ্ঞার তালিকায় থাকা সংস্থাগুলির কোনও লেনদেনকে প্রসেসিং করা হবে না এখন। যে কারেন্সিতেই সেই লেনদেন হোক না কেন, তা নিষিদ্ধ করা হচ্ছে।

রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।

রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।
রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।

এদিকে, নিজের দেশেই বিরোধিতার মুখে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন আক্রমণের প্রতিবাদে সামিল হলেন রুশ নাগরিকরা। তাদের গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগে মস্কোয় একইরকমভাবে প্রতিবাদ বিক্ষোভ হয়। ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রাশিয়ায় এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন